1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

কাজিপুরে হাঁটতে বের হয়ে ট্রাক চাপায় নিহত স্ত্রী, আহত স্বামী

  • প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ কাজিপুরে হাঁটতে বের হয়ে বালুবহনকারী ট্রাকের ধাক্কায় জুলেখা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী হারুনর রশীদ মারাত্মক আহত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুলেখা খাতুন ও আহত হারুনর রশীদ উপজেলার ছালাভরা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো স্বামী-স্ত্রী বাড়ির পাশেই সড়কে হাঁটতে বের হয়। ছালাভরা বাজারের পূর্বপাশে করাতকলের কাছে পৌঁছামাত্র পশ্চিম দিক থেকে ছুটে আসা দ্রুতগতির বালুবহনকারী একটি ট্রাক জুলেখা খাতুন ও তার স্বামী হারুনর রশীদকে সজোরে ধাক্কা দেয়। জুলেখা খাতুন ছিটকে পড়ে করাতকলের পাশে রাখা গাছের গুড়ির ওপর। এতে ঘটনাস্থলেই জুলেখা খাতুনের মৃত্যু হয়। আর হারুনর রশীদ মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

আব্দুর রাজ্জাক নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ভোরে হাঁটতে বের হয়েছিল হারুন ও তার স্ত্রী। পিছন থেকে একটি বালুবহনকারী ট্রাক এসে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলে জুলেখার মৃত্যু হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম বলেন, ট্রাক দিয়ে ধাক্কা দেয়ার সাথে সাথে জুলেখা ঘটনাস্থলেই মারা যায়। ঘটনা খুব ভোরে হওয়ায় ট্রাক আটক করা সম্ভব হয়নি। পুলিশ এসে খোঁজ খবর নিয়েছে।

কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা লাল মিয়া জানান, ‘খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়েছিলাম। খোঁজ খবর নিয়েছি। নিহতের নিকট আত্মীয়ের কোনো অভিযোগ নেই। তারা মরদেহ দাফনের ব্যবস্থা করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews