
মো:ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জ পৌর শহরের অবস্থিত শতাব্দীর দুইশত প্রাচীনতম কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির আয়োজনে সপ্তমী পূজার মধ্য দিয়ে শুরু হলো বাসন্তী পূজা।
শুক্রবার (৪ এপ্রিল) সকালে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির আয়োজনে ৯: ৩০ মিনিট থেকে শুরু হয় বাসন্তী পূজা।
কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. রনজিৎ কুমার মন্ডল বলেন,ওম বাসন্তী মাতা নম। চৈত্র মাসের শুকলো পক্ষ তিথিতে ষষ্ঠী কল্প মধ্য দিয়ে শুরু হয় সপ্তমী পূজা,অষ্টমী পূজা,সন্ধি পূজা,নবমী পূজা এবং দশমী পূজার অন্তে বিসর্জন। তিনি আরও বলেন,বসন্ত কালে রাবণ রাজা বাসন্তী পূজা উদযাপন শুরু করেন। এরপর থেকে বাসন্তী পূজা যুগে যুগে হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় আমাদের শতাব্দীর দুইশত প্রাচীনতম কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির শ্রী অঙ্গনে বাসন্তী পূজা কমিটির সকল সম্মানিত সদস্যদের সার্বিক সহযোগিতা পূজা হয়ে থাকে।
এসময় উপস্থিত ছিলেন,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস,সহ-সভাপতি বীরেণ বিশ্বাস,সহ সভাপতি ডা:উৎপল দাস,যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার,সদস্য মন্টু ঘোষ,তপন কুমার,অশোক ঘোষ।
বাসন্তী পূজা অর্চনা করেন,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের সম্মানিত পুরোহিত সুবৌধ ভৌমিক।
Leave a Reply