1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২২ দফার দাবিতে কুষ্টিয়ায় বিএটি শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
গত বুধ ও বৃহস্পতিবার দু’দিন ধরে সকাল ৮টায় কুষ্টিয়া-ঝিনাইদাহ মহাসড়কের চৌড়হাস এলাকায় বৈষ্যম্যবিরোধী শ্রমিক আন্দোলনের ব্যানারে বৃটিশ আমেরিকান টোবাকো কারখানা ঘেরাও করে শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। এ সময় আন্দোলনকারীরা বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী ২০১২ থেকে কোম্পানির পাওনা মুনাফা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, এক ও অভিন্ন নিয়োগপত্র, আইন বহির্ভূতভাবে ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুর্নবহালসহ ২২ দফা বাস্তবায়নের দাবি জানান।
বিএটির শ্রমিক অসন্তোষ দূরীকরণে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার নির্ধারিত সময় মঙ্গলবার পার হয়েছে জানিয়ে মৌসুমী শ্রমিক শাহীন আহমেদ বলেন, এর আগে এই প্রতিষ্ঠানে যেসব শ্রমিক কাজ করেছে, শ্রম আইন ও বিধিমতে তাদের জন্য সব পাওনাদি নিশ্চিত করলেও এখন আর সেটা মানছে না কর্তৃপক্ষ। একটা স্বাধীন দেশের ভূখণ্ডে কারখানা পরিচালনা করবেন আর দেশের আইন-কানুন ও সরকারি নিয়মনীতি মানবেন না, সেটা কী করে হয়। শ্রমিকদের ভালো-মন্দ, ন্যায্য অধিকার দেখার জন্য এখানে যে সিবিএ সংগঠন রয়েছে। কিন্তু এর নেতারা এখন মালিকপক্ষের পা-চাটা দালাল হয়ে গেছেন। আমরা বাঁচলাম না মরলাম তাতে ওইসব দালাল সিবিএ নেতাদের কিছু যায় আসে না, হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা দেখব, সাধারণ শ্রমিকের স্বার্থ না দেখে, মালিকের দালালি করে কয়দিন তারা নেতাগিরি করতে পারে। এ বিষয়ে বিএটি শ্রমিকদের ন্যায্য অধিকার ও হিস্যা আদায়ের সংগঠন সিবিএ সভাপতি মোমিনুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে বলেন, কর্মবিরতি দিয়ে শ্রমিকদের মানববন্ধনের বিষয়ে আমার কিছু বলার নাই। আমি এখন একটা মিটিংয়ে আছি, পরে কথা বলব বলেই লাইন কেটে দেন।
অভিযোগের বিষয়ে বিএটি কুষ্টিয়া কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. আব্দুল মুকিত কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে কারখানার ভিতরে সাংবাদিকদের প্রবেশ করতেও দেওয়া হয়নি। তবে ফটকের ভেতর থেকে একজনকে বলতে শোনা যায়, কর্তৃপক্ষের বক্তব্য কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে জানানো হয়েছে। যা জানার সেখান থেকেই জেনে নিতে হবে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়া অফিসের শ্রম পরিদর্শক মুনছুর বিল্লাল বলেন, গত বছর অক্টোবরে মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সমন্বিত সভা থেকে গৃহীত সিদ্ধান্ত মেনে শ্রমিক অসন্তোষ দূরীকরণে বিএটিকে যে সময় বেঁধে দেওয়া হয়েছিল, কর্তৃপক্ষ সেটা না মানার কারণেই আজ এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিয়োগপত্র না দেওয়া, বিনা কারণে শ্রমিক ছাঁটাই, বকেয়া পাওনাদি পরিশোধ, ঝুঁকি ভাতাসহ অন্তত ২২ দফা সুপারিশ মেনে শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তখন সময় দেওয়া হয়। তিনি আরো বলেন, এসব মীমাংসিত বিষয় বাস্তবায়ন করে শ্রম মন্ত্রণালয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের অনুরোধ করে পত্র পাঠানো হয়েছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ এখন পর্যন্ত আদৌ কোনো উদ্যোগ নিয়েছে কি না তা আমাদের জানায়নি। এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত শ্রমিকদের আইনগত পথেই এগুতে হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews