1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

হবিগঞ্জে বেগুনের সঙ্গে মুখীকচু চাষে লাভবান কৃষকরা

  • প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

নুরুজ্জামান ফারুকী( হবিগঞ্জ) হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব রূপশংকর গ্রাম। এ গ্রামের বাসিন্দা কৃষক মো. তৈয়ব আলী। তার বাড়ির পাশে প্রায় ২০ শতকের জমি। এ জমি আবাদ করে তিনি ফ্রিপ প্রকল্পের আওতায় রোপণ করেন ললিতা জাতের বেগুন।

মাঠ পরিদর্শন গিয়ে কৃষক মো. তৈয়ব আলীর সঙ্গে কথা হয় উপ-সহকারী কৃষি অফিসার শামীমুল হক শামীমের। তিনি ওই কৃষককে পরামর্শ দেন বেগুন গাছের ফাঁকে ফাঁকে মুখীকচুর বীজ রোপণের জন্য।

পরামর্শ গ্রহণ করে বেগুন গাছের ফাঁকে ফাঁকে মুখীকচুর বীজ রোপণ করেন। কিছু দিন যেতেই মুখীকচুর গাছ গজায়। গাছে গাছে বেগুন ধরেছে। গাছ থেকে বেগুন সংগ্রহ করে নিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে। সেই সঙ্গে মুখীকচুর গাছ বড় হচ্ছে।

কৃষক মো. তৈয়ব আলী বলেন, বেগুনের সঙ্গে মুখীকচু এই প্রথম চাষ করেছি। এখানে উপ-সহকারী কৃষি অফিসার শামীমুল হক শামীমের পরামর্শ গ্রহণ করে আমি উপকৃত হয়েছি। বাজারে প্রতিকেজি বেগুন ৪০ টাকায় বিক্রি করছি। এভাবে ২০ থেকে ৩০ হাজার টাকার বেগুন বিক্রি করার আশা করছি। বেগুন বিক্রি শেষে গাছ উঠিয়ে ফেলার পর মুখীকচু থাকবে। মুখী কচু বিক্রি থেকেও ৩০ থেকে ৩৫ হাজার টাকা আসার সম্ভাবনা রয়েছে। এসব চাষে ৫ থেকে ৭ হাজার টাকা ব্যয় হয়েছে। এখানে ৫০ থেকে ৫৫ হাজার টাকা লাভ হবে বলে আশাবাদী।

তিনি বলেন, ফসলি জমি কমে যাচ্ছে। তাই একই জমিতে এক সঙ্গে একাধিক ফসল চাষ করা প্রয়োজন। এখন থেকে এভাবে ফসল চাষ করতে চাই। এভাবে চাষে লাভবান হওয়া সম্ভব। কারণ একটি ফসল ক্ষতি হলেও অন্য ফসল বিক্রি করে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।

উপ-সহকারী কৃষি অফিসার শামীমুল হক শামীম বলেন, মাঠে পরিদর্শনে গেলে কৃষকদের সঙ্গে কথা বলে সমস্যা চিহ্নিত করি। সে অনুযায়ী কৃষকদেরকে পরামর্শ প্রদান করে থাকি। কৃষকরা আমার পরামর্শ সাদরে গ্রহণ করেন। পরে জমি আবাদ করে একই জমিতে একাধিক ফসল চাষ করেন। এভাবে চাষাবাদে কৃষকরা লাভবান হচ্ছেন। এখানে কৃষক মো. তৈয়ব আলী ফ্রিপ প্রকল্পের আওতায় একই জমিতে ললিতা বেগুনের সঙ্গে মুখীকচু চাষ করে সফলতা পেয়েছেন। তার চাষাবাদ দেখে গ্রামের অন্যান্য কৃষকরাও এভাবে চাষাবাদ করতে আগ্রহী হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews