1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাহুবল তিতারকোনা স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বেহাল দশা

  • প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

 

নুরুজ্জামান ফারুকী( হবিগঞ্জ) হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরের তিতারকোনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষের একমাত্র সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

তবে গত চার মাস ধরে ওষুধের অভাব ও জনবল সংকটে কেন্দ্রটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে, ফলে ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ নেই। মা ও শিশু স্বাস্থ্যসেবা, অন্তঃসত্তা মা ও জন্মনিরোধ কপাটি, ইনপ্ল্যান, ভ্যাসেকটমি, টিউবিকটমি কার্যক্রম ও সাধারণ চিকিৎসা বন্ধ রয়েছে। ফলে কেন্দ্রগুলোতে গিয়ে সেবা না পেয়ে নিরাশ হয়ে ফিরতে হচ্ছে সাধারণ লোকজনকে। এতে করে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণ রোগের চিকিৎসার জন্য তারা এই কেন্দ্রেই ভরসা করতেন। কিন্তু ওষুধ না থাকায় চিকিৎসকরা কেবল ব্যবস্থাপত্র দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, যা দরিদ্র রোগীদের জন্য বড় ধরনের সমস্যা। জনবল সংকটের কারণে নরমাল ডেলিভারি সেবা ব্যাহত হচ্ছে। কেন্দ্রটিতে নরমাল ডেলিভারি সেবা চালু থাকলেও, পর্যাপ্ত প্রশিক্ষিত জনবল না থাকায় অনেক সময় এই সেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতে বা ছুটির দিনে প্রসববেদনায় আক্রান্ত নারীরা এসে সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।

কেন্দ্রটির বর্তমান দায়িত্বরত ইনচার্জ পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) মুক্তি রাণী দে জানান, প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০ রোগী সেবা নিতে আসে। এর মধ্যে অনেকেই গর্ভবতী মা। ওষুধ সরবরাহ না থাকায় খুব বিড়ম্বনায় পড়তে হচ্ছে। গ্রামের দরিদ্র মানুষ চিকিৎসা ও ওষুধের জন্য আসে। তাদের ওষুধ না দিলে ব্যবস্থাপত্র নিতে চায় না। সেবার মান বাড়াতে কাজ করলেও কিছু জনবল সংকট রয়ে গেছে। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও ফার্মাসিস্টের পদ শূন্য রয়েছে। বর্তমানে হামিদা নামে একজন আয়া ও আব্দুল জলিল নামে একজন নাইট গার্ড রয়েছেন।

এই পরিস্থিতিতে তিতারকোনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ওষুধ সরবরাহ ও জনবল সংকট নিরসনে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। খোজ নিয়ে জানাগেছে শুধু মিরপুরই নয় সকল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে ওষুধ নেই, চিকিৎসক ও জনবল সংকটে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই কেন্দ্রটির কার্যক্রম সচল রাখা অত্যন্ত জরুরি। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন নজরুল ইসলাম বলেন, কয়েক মাস ধরে ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ নেই। চিকিৎসক ও জনবল সংকটে চিকিৎসা ও জন্মবিরতিকরণ কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুধু ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। আশা করি জুনের পরে হয়তো বরাদ্দ আসতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews