1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জ নারীদের জন্য নান্দনিক মসজিদ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

নুরুজ্জামান ফারুকী( হবিগঞ্জ) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার বালিকা শাখায় স্থাপিত হয়েছে জেলার প্রথম পূর্ণাঙ্গ মহিলা মসজিদ। ‘হজরত ফাতিমা (রা.) মহিলা হিফজ ভবন ও মসজিদ’ নামে এই মসজিদটি নারীদের জন্য ধর্মীয় শিক্ষা ও ইবাদতের এক ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।

নবীগঞ্জ পৌরসভার পূর্বতিমিরপুর এলাকায় অবস্থিত এই মসজিদে প্রতিদিন মাদরাসার প্রায় ৩৫০ জন ছাত্রী একসঙ্গে নামাজ আদায় করেন। শুধু নামাজই নয়, এই মসজিদের সঙ্গে সংযুক্ত হিফজ বিভাগেও ছাত্রীদের কোরআন হিফজ ও ইসলামি শিক্ষাদান কার্যক্রম পরিচালিত হয়। ফলে এটি একটি পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল শ্রেণির ছাত্রী মারজানা আক্তার বলেন, আমরা আগে ছোট ছোট দলে ভাগ হয়ে আলাদা জায়গায় নামাজ পড়তাম। এখন এই সুন্দর মসজিদে সবাই একসাথে নামাজ আদায় করতে পারছি। এখানে নামাজ পড়লে এক ধরনের শান্তি পাই।

হিফজ বিভাগের ছাত্রী নুসরাত জাহান বলেন, এই মসজিদ শুধু নামাজের জায়গা না, আমরা এখানে কোরআন শিখি, দোয়া করি, ইসলামি আদর্শে বড় হওয়ার শিক্ষা পাই। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ।

আলিম শ্রেণির ছাত্রী আসমা বেগম বলেন, আমাদের মসজিদে নামাজের পাশাপাশি ধর্মীয় আলোচনাও হয়। একসঙ্গে জামাতে নামাজ পড়া আমাদের মধ্যে একতা ও শৃঙ্খলা তৈরি করেছে।

অষ্টম শ্রেণির ছাত্রী রোকসানা আক্তার বলেন, প্রথমবার এই মসজিদে নামাজ পড়তে এসে মনে হয়েছিল আমি যেন কোনো পবিত্র স্থানে আছি। প্রতিদিন এখানে নামাজ আদায় করতে খুব ভালো লাগে।

২০২২ সালের ১৫ মার্চ হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক ইশরাত জাহান মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মসজিদটি নির্মাণ করেন প্রবাসী সমাজসেবক ও মাদরাসার শুভানুধ্যায়ী মামুন চৌধুরী। তার এই উদ্যোগকে স্থানীয় জনগণ ও ধর্মপ্রাণ মহল দারুণভাবে প্রশংসা করেছে।

মসজিদটি পরিচালনার দায়িত্বে থাকা মাদরাসার অধ্যক্ষ মো. লুৎফুর রহমান জানান, আমাদের লক্ষ্য ছিল ছাত্রীদের জন্য একটি নিরাপদ, পর্দার সুবিধা সংবলিত মসজিদের ভেতরেই অজুর সুবিধাসহ মনোমুগ্ধকর পরিবেশে নামাজ আদায়ের ব্যবস্থা করা। এখন তারা মসজিদে নিয়মিত নামাজ আদায় করছে এবং প্রতি বৃহস্পতিবার এই মসজিদে কুরআন হাদিস চর্চার বিশেষ আয়োজনের মাধ্যমে ছাত্রী ও বয়স্ক নারীরা ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ হচ্ছে।

অধ্যক্ষ আরো জানান, হবিগঞ্জ-নবীগঞ্জ রোডের পাশে অবস্থিত এই মসজিদে দূর-দূরান্তের অনেক নারীযাত্রী গাড়ি থামিয়ে নামাজ আদায় করে থাকেন। আমাদের দেশে নারীদের জন্য যাত্রাপথে নামাজ আদায়ের তেমন ব্যবস্থা নেই। দারুল হিকমায় অবস্থিত এই মসজিদটি ধার্মিক, নামাজি নারীদের জন্য এক বিশেষ নেয়ামত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews