
মোঃ রায়হানুল হক (রাণীনগর,নওগাঁ)প্রতিনিধিঃ বুধবার (৭মে) নওগাঁর রাণীনগরে উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৩ মে রাজশাহী ও রংপুর বিভাগের যৌথ আয়োজনে বগুড়ায় অনুষ্ঠিতব্য “তারুণ্যের ভাবনাঃ কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা” শীর্ষক সেমিনার এবং ২৪ মে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা” বিষয়ক সমাবেশ সফল করতে এ প্রস্তুতি সভার আহ্বান করা হয়।
রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বয়ক আতিকুল ইসলাম জেমস এর সঞ্চালনায় বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু এবং প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন-উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক দেওয়ান মুস্তাকিম আহমেদ নিপু ও রুবেল হোসেন।
এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, ফরহাদ আলী মন্ডল, সদস্য আমিনুল ইসলাম টুটুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহযোগী বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
বক্তারা বলেন, তরুন প্রজন্মকে সম্পৃক্ত করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করতে হবে। এছাড়া বগুড়ার সেমিনার ও সমাবেশে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
Leave a Reply