1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মধ্যরাতে নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক

  • প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ একসময়ের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যেকার দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান ঘটিয়ে আবারও নির্বাচনী সমঝোতার আভাস মিলেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গত বৃহস্পতিবার রাতে দল দুটির শীর্ষ নেতারা এক গোপন বৈঠকে মিলিত হয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এই বৈঠকেই জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়কাল নিয়ে ঐকমত্যে পৌঁছেছেন তারা। 

 

রাজধানীর রমনার একটি বাসায় অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে দলটির আমির শফিকুর রহমান এবং বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও বৈঠকে অংশ নেন।
সূত্র জানায়, বৈঠকে বিরাজমান সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে তিন দলের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে বিএনপি ও জামায়াত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভিন্ন অবস্থানে আসে। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব না হলেও, আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরকারকে সময় দেওয়ার বিষয়ে একমত পোষণ করে দল দুটি।
যদিও বৈঠকের বিষয়টি কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। বিএনপির সালাহউদ্দিন আহমদ এবং জামায়াতের পক্ষ থেকেও এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করা হয়নি। তবে, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাম্প্রতিক বক্তব্যে এই সমঝোতার ইঙ্গিত স্পষ্ট। তিনি বলেছেন, সরকার ডিসেম্বরে বা তার দুই মাস পরেও নির্বাচন দিলে জামায়াতের আপত্তি থাকবে না, তবে একটি সুনির্দিষ্ট নির্বাচনী ও সংস্কারের রোডম্যাপ প্রয়োজন।
গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল, যেখানে জামায়াত সংস্কারকে প্রাধান্য দিচ্ছিল। এই নতুন সমঝোতা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দল দুটির মধ্যে বরফ গলার ইঙ্গিত দিচ্ছে, যা পূর্বে সংঘাত পর্যন্ত গড়িয়েছিল। তবে, এনসিপি নির্বাচন প্রশ্নে তাদের পূর্বের অবস্থানেই রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews