
নুরুজ্জামান ফারুকী (হবিগঞ্জ)প্রতিনিধিঃ ঈদকে সামনে রেখে ঢাকা সিলেট মহা সড়কের হবিগঞ্জের বাহুবলে অবৈধ ও ত্রুুটিপুর্ণ যানবাহনে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত বিআরটিএ। রবিবার (২৫ মে)সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কে বাহুবল উপজেলা ডুবাঐ এলাকায় অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ সিলেট বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস। অভিযানে ১৩ যানবাহনকে ৩৬ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
এছাড়া বেশ কয়েকটি যানবাহনকে সতর্ক করা হয়েছে। খুলে নেয়া হয়েছে যানবাহন থেকে হাইড্রোলিক হর্ণ। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ মোটরযান পরিদর্শক মো: হাফিজুল ইসলাম খাঁন, সিলেট মোটরযান পরিদর্শক জিল্লুর রহমান চৌধুরী ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একদল পুলিশ।
Leave a Reply