1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রবাসে হবিগঞ্জের দুই যুবকের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

নুরুজ্জামান ফারুকী (হবিগঞ্জ) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একদিনে দুই প্রবাসী যুবকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের একজন আয়ারল্যান্ডে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন, অন্যজন সৌদি আরবে গাড়ি চালাতেন। একজন জ¦রে আক্রান্ত হয়ে এবং অপরজন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের এনাতাবাদ সর্দার বাড়ির মৃত গেদা মিয়ার পুত্র সুফায়েল আহমেদ (৩৫) এবং উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের নানু মিয়ার পুত্র রিপন মিয়া (২৫)।
জানা যায়, সুফায়েল আহমেদ দীর্ঘ প্রায় এক যুগ আগে পর্তুগাল পাড়ি জমান এবং সেখানে অবস্থানকালীন রেসিডেন্ট কার্ড সংগ্রহ করে প্রায় দুই বছর আগে চলে যান আয়ারল্যান্ডে। সেখানেই তিনি স্ত্রীসহ বসবাস করছিলেন এবং একটি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার স্ত্রী বর্তমানে গর্ভবতী। স¤প্রতি তিনি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে টানা সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৪ মে, শনিবার (বাংলাদেশ সময়) রাত ৭টার দিকে মৃত্যুবরণ করেন। তার চাচাতো ভাই আবুল কালাম মিঠু বলেন, “প্রায় এক যুগ আগে তিনি বিদেশে পাড়ি জমান। পরিবার ও ভবিষ্যতের জন্য অনেক কষ্ট করেছেন। তার মৃত্যুতে আমরা বাকরুদ্ধ।”
অন্যদিকে, উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের হরিধরপাড়া গ্রামের রিপন মিয়া (২৫) সৌদি আরবে গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। গত ২৪ মে হুদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
৯নং বাউসা ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু বলেন, “আমার ইউনিয়নের একজন প্রবাসী মৃত্যুবরণ করেছেন জানতে পেরে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা যে সহযোগিতা চেয়েছেন, তা দিয়েছি। প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর দিয়েছি।”
পরিবার সূত্রে জানা গেছে, দুই যুবকের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, “বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
একই দিনে দুই প্রবাসী যুবকের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews