1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

পুতিন আগুন নিয়ে খেলছে-ট্রাম্প

  • প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

ইউক্রেইনের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘আগুন নিয়ে খেলছেন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ইউক্রেইনের উত্তরপশ্চিমাঞ্চলীয় যুদ্ধের ময়দানে অগ্রগতি লাভ করা রাশিয়া যুদ্ধবিরতি উদ্যোগের বিষয়ে এগিয়ে আসছে না। তারা তিন বছর ধরে চলা যুদ্ধের মধ্যে ইউক্রেইনে অন্যতম প্রাণঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব নিয়ে ক্রমবর্ধমান হতাশার মধ্যে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টের সমালোচনা করেছেন।

মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, “ভ্লাদিমির পুতিন যা উপলব্ধি করতে পারছেন না তা হল আমি যদি না থাকতাম, রাশিয়ায় ইতোমধ্যে অনেক খারাপ ঘটনা ঘটে যেতো, আর আমি বলতে চাইছি সত্যিই খারাপ। তিনি আগুন নিয়ে খেলছেন।”

পুতিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে গর্ব করা ট্রাম্প আর বিস্তারিত কিছু বলেননি। রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পের সামলোচনাকে খারিজ করে দিয়েছেন।

সামাজিক মাধ্যম এক্স এ ইংরেজিতে মেদভেদেভ লিখেছেন, “পুতিন ‘আগুন নিয়ে খেলছেন’ এবং রাশিয়ায় ‘সত্যিই খারাপ ঘটনা’ ঘটছে, ট্রাম্পের এমন কথা প্রসঙ্গে- আমি শুধু একটিই খারাপ ঘটনার বিষয়ে জানি-তৃতীয় বিশ্বযুদ্ধ। আমার আশা ট্রাম্প এটি বুঝবেন!”

রোববার মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছিলেন, পুতিন ‘পুরোপুরি পাগল হয়ে গেছেন’।

শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার ভোর পর্যন্ত ইউক্রেইনজুড়ে রাশিয়ার ছোড়া ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্রে অন্তত ১২ জন নিহত ও ডজনের বেশি লোক আহত হয়। ২০২২ সালে পুতিন প্রতিবেশী দেশটিতে সর্বাত্মক অভিযানে নামার পর এক রাতে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। এই হামলার পরই ট্রাম্প ওই মন্তব্য করেছিলেন।

যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে গত সপ্তাহে ট্রাম্প ও পুতিনের মধ্যে দুই ঘণ্টা ফোনালাপ হয়েছে। ওই সময় পুতিন জানিয়েছিলেন, ভবিষ্যৎ শান্তি চুক্তির বিষয়ে ইউক্রেইনের সঙ্গে একটি খসড়া সমঝোতা স্মারক নিয়ে কাজ করতে রাশিয়া প্রস্তুত।

রাশিয়ার নেতা জানিয়েছিলেন, এই কাজের একটি অংশ হবে সম্ভাব্য যুদ্ধবিরতি নির্ধারণ করা, যার মধ্যে এর সময়সীমাও অন্তর্ভুক্ত থাকবে।

ইউক্রেইন, তার ইউরোপী মিত্ররা ও যুক্তরাষ্ট্র, সবাই পুতিনকে অবিলম্বে অন্তত ৩০ দিন স্থায়ী একটি শর্তহীন যুদ্ধবিরতি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, সমঝোতা স্মারকটির খসড়া প্রস্তুত করতে কতো সময় লাগতে পারে তা নিশ্চিত করতে পারছে না তারা। মঙ্গলবার ক্রেমলিন জানিয়েছে, তারা এখনও ওই খসড়া প্রস্তুতের কাজ করছে।

ইউক্রেইন ও তাদের ইউরোপীয় মিত্র সরকারগুলো অভিযোগ করে বলেছে, যুদ্ধের ময়দানে অগ্রগতি লাভ করতে থাকায় মস্কো যুদ্ধবিরতি প্রক্রিয়া স্থবির করে রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews