1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি বিয়ের মাস না পেরুতেই ড্রাইভারের সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী সেন্টমার্টিনে শিক্ষায় ধস,স্বাস্থ্যসেবায় হাহাকার আজ শামসুর রহমানের ৯৮তম জন্মদিন ফেরত আসছে ৬ষ্ঠ শ্রেণীর ২০ লাখ বই,নেপথ্যে দাঁড়িপাল্লার ছবি
শিরোনাম:
আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার

রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়নে উন্নয়ন ও সেবা মেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম আবির:

“সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। আর এ মেলায় মুহুর্তেই তথ্য দিয়ে সেবা পাচ্ছে সাধারণ মানুষেরা।সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার ধামাইনগর ইউনিয়নের উদ্যোগে এ সেবা মেলা অনুষ্ঠিত হয়।মেলা উপলক্ষে ইউনিয়নের বাসিন্দারা তথ্য দিয়েই হাতে হাতে পাচ্ছে ট্রেড লাইসেন্স,হোল্ডিং ট্যাক্স, জন্ম নিবন্ধন সনদ,মৃত্যু নিবন্ধন সনদসহ পুরস্কার। মেলায় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শালিয়াগাড়ি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

মেলায় এসেছেন ইউনিয়নের বাঁকাই গ্রামের আন্দা গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেব। তিনি জানান,আমি জানতে পারি স্থানীয় সরকার দিবস উপলক্ষে ইউনিয়ন পরিষদের উদ্যোগে মেলা অনুষ্ঠিত হচ্ছে। তাই আমি আমার ছেলের সকল তথ্য নিয়ে এসে ইউপি সচিব কে দিলে তিনি মাত্র ৩ মিনিটেই জন্ম নিবন্ধন সনদসহ আমার হাতে পুরস্কার তুলে দেন। ধামাইনগর গ্রামের আরেক বাসিন্দা খোদেজা বেগম তিনি জানান,আমার একমাত্র মেয়ের কন্যা সন্তান জন্ম হয়েছে। সন্তান জন্মের ৪৫ দিনে এসেই আমি জন্ম নিবন্ধন সনদ সহ পুরস্কার পেলাম।সত্যিই কোন রকম ভোগান্তি ছাড়াই সেবা পাওয়ায় আমি অত্যান্ত খুশি।ইউপি সচিব রোজিন পলাশ জানান,স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত মেলায় সাধারণ মানুষেরা তাদের প্রয়োজনীয় সকল সেবা মুহুর্তেই ইউনিয়ন পরিষদের নিকট থেকে পাচ্ছে।মেলায় জন্ম নিবন্ধন সনদ,মৃত্যু নিবন্ধন সনদ,ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্সসহ সকল সেবা নিতে এসেছেন ইউনিয়নের বাসিন্দারা।এ বিষয়ে ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন,স্থানীয় সরকার দিবস উপলক্ষে ইউনিয়ন পরিষদের উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে।মেলায় ইউনিয়নের বাসিন্দারা এসে তথ্য দিয়ে সকল সেবা মুহুর্তেই পাচ্ছেন।সকল সেবা জনগণের দৌড় গোড়াই পৌঁছে দিতে ধামাইনগর ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীরা সর্বদা নিয়োজিত আছে।এসময় ধামাইনগর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews