1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পূজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেয়া হবে না- জি কে গউছ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

 

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধিঃ  হবিগঞ্জের লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে এবং হবিগঞ্জ শহরে অর্ধশতাধিক পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি  বুধবার (১ অক্টোবর)দিনভর দলীয় নেতাকর্মীদের নিয়ে লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে পূজামন্ডপ পরিদর্শন করেন।

রাতে হবিগঞ্জ শহরের কালীবাড়ী দূর্গাপূজা, মৌচাক দূর্গা পূজা, গোসাইনগর দুর্গা পূজা, অপরাজিতা দুর্গা পূজা, দেওনাথ রাম সাহার বাড়ী দুর্গাপূজা, গোপীনাথ জিউর আখড়া দুর্গাপূজা, চৌধুরী বাজার দুর্গাপূজা, উমেদনগর পশ্চিম হাটি দুর্গাপূজা, উমেদনগর মন্দির হাটি দুর্গাপূজা, মহাদেবী সংসদ দুর্গাপূজা, দেবী ধ্যানী দুর্গা পূজা, রামকৃষ্ণ মিশন দুর্গাপূজা, দুর্জয় সংসদ দুর্গাপূজা কমিটি, আমরা ক জন দুর্গাপূজা কমিটি, ঘাটিয়া দুর্গাপূজা কমিটি, মহাশক্তি দুর্গাপূজা কমিটি, বন্ধু মহল দুর্গাপূজা কমিটি, জাগ্রত সংসদ দুর্গাপূজা কমিটি, কালীগাছ তলা দুর্গাপূজা কমিটি, বসুধা সংসদ দুর্গাপূজা কমিটি, উদয়ন সংসদ দুর্গাপূজা কমিটি, মহামায়া দুর্গাপূজা কমিটি, ত্রিসন্ধ্যা দুর্গা পূজা কমিটি ও বগলা বাজার দুর্গাপূজা কমিটির পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে জি কে গউছ পূজামন্ডপ নেতৃবৃন্দ ও পূজায় আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন। জি কে গউছ বলেন- ধর্ম ধর্ম যার যার রাষ্ট্র আমাদের সবার। সবার উপরে দেশ। দেশ যদি ভাল থাকে তাহলে আমরা সবাই ভাল থাকব। দেশ যদি কোনো কারেণ বিপদের মুখোমুখি হয়, দেশ যদি অস্থিতিশীল হয় তাহলে আমরা সবাই বিপদগ্রস্থ হবো। তাই সবার দায়িত্ব এই দেশ যাতে ভাল থাকে। পূজাকে কেন্দ্র করে দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেয়া হবে না। সে জন্য বিএনপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন- দেশের পরাজিত শক্তি ছাড়া সকলের সমর্থন নিয়ে একটি অš-র্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। তাই বিএনপি মনে করছে, দুর্গাপূজাকে কেন্দ্র করে যদি দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় তা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। তাই দেশের প্রতি, মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে বিএনপি মাঠে রয়েছে, যাতে কেউ পূজার সুন্দর্য্য নষ্ট করতে না পারে। বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না। বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ স্বপন, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আউয়াল, জেলা বিএনপি নেতা সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা কৃষকদলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্টের জেলা সভাপতি এডভোকেট মিঠু চন্দ্র গোপ, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ, লাখাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান চৌধুরী সাচ্ছু, সিনিয়র যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ লায়েছ, লাখাই উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাবুবুল আলম মালু, যুগ্ম আহ্বায়ক তাউছ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম, সদস্য সচিব আহমদ আজম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews