
মান্নান শেখ বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় দুর্গাপূজার পূজা মন্ডল পরিদর্শন করেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জাতীয় নাগরিক পার্টি এনসিপি)কেন্দ্রীয় যুগ্ন-সদস্য সচিব মাহিন সরকার( ১ অক্টোবর বুধবার) বেলকুচি উপজেলার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শনে মাহিন সরকার
এ সময় তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ, প্রত্যেক ধর্মের ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষা করতে হবে। এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলেই বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে হবে। কোনো ধর্মের ধর্মীয় চেতনাকে কোনোভাবেই আঘাত করা যাবে না।
প্রাচীনকাল থেকে এ দেশে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছেন। আমরা কোন রকম ধর্মীয় গোঁড়ামি বরদাশত করবো না। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জাতীয় নাগরিক পার্টি এনসিপি) নেতৃবৃন্দ পূজা মণ্ডপ
পর্যবেক্ষণে নিয়োজিত আছেন।
বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন এনসিপি-র বেলকুচি উপজেলা প্রতিনিধি মুসা হাশেমী সহ বেলকুচি উপজেলা এন,সিপির নেতৃবৃন্দ।
Leave a Reply