
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
সনাতনীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে নাভারণে জামায়াতের পক্ষ থেকে ইউনিয়নের পাঁচপোতা মন্দির পরিদর্শন এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার ১ (অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে ইউনিয়নের পাঁচপোতা মন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন নাভারণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী সবসময় সম্প্রীতিতে বিশ্বাস করে । এ জন্য সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আমরা তাদের পাশে আছি। জামায়াতে ইসলামী অতীতে ও সনাতনীদের পাশে ছিলো এখন ও আছে যাতে তারা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দে তাদের উৎসব পালন করতে পারে ।
এ সময় উপস্থিত ছিলেন ৭ নং নাভারণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী মো: জিয়াউল হক, নাভারণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আসাদুজ্জামান বাবলু, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো : মিজানুর রহমান,ইউনিয়ন জামায়াতে ইসলামীর টিম সদস্য মো:আমিরুল ইসলাম, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মো: হায়দার আলী সহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply