1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

ভালুকার উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

সজিব আহমেদ, ভালুকা (ময়মনসিংহ)  ময়মনসিংহের ভালুকা উপজেলায় একযোগে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল, রবিবার (৫ অক্টোবর, ২০২৫) বিকেলে এক উৎসবমুখর পরিবেশে এসব কাজের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ এবং জেলা প্রশাসক মুফিদুল আলম। এ উপলক্ষে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো উপজেলা পরিষদ চত্বরে নির্মিতব্য মিনি অ্যামিউজমেন্ট পার্ক, যা স্থানীয় বিনোদনের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে। এছাড়াও, পরিবেশবান্ধব উপজেলা গড়ার প্রত্যয়ে গৃহীত “গ্রীন অ্যান্ড ক্লীন ভালুকা” কর্মসূচির আওতায় ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে ভালুকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার বার্তা দেন অতিথিরা। একই সাথে ভালুকা গার্লস স্কুলের সামনে নির্মিত অভিভাবক ছাউনি এবং সড়কদ্বীপে লেটারিং ও ফোয়ারা স্থাপনের কাজেরও শুভ উদ্বোধন করা হয়, যা উপজেলার সৌন্দর্য বৃদ্ধি ও নাগরিক সুবিধার উন্নয়নে সহায়ক হবে।

উদ্বোধন শেষে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে “ভালুকার সামগ্রিক উন্নয়নে করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ প্রধান অতিথি এবং জেলা প্রশাসক মুফিদুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ তার বক্তব্যে ভালুকার সামগ্রিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও, উক্ত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতি উপজেলা প্রশাসনের এই উদ্যোগের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ ও মুজিবুর রহমান মজু, উপজেলা জামায়াতের আমীর মো. ফজলুল হক পাঠান, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান ও যুগ্ম-আহ্বায়ক আহসানউল্লাহ খান রুবেল ও আবুল কালাম আজাদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন, ভালুকা উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী কায়সার আহমেদ কাজল, এবং ভালুকা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই উন্নয়নমূলক উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্যমে ভালুকা উপজেলা আরও আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপ নেবে। সামগ্রিকভাবে, গতকালকের কর্মসূচিটি ভালুকার উন্নয়নমূলক অগ্রযাত্রায় এক মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলে মনে করছেন স্থানীয় সুধীজনেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews