
রাঙ্গুনিয়া লালানগর কাজী বাড়ি ২ নং ওয়ার্ড নিবাসী সৌদিআরব প্রবাসী কাজী তাজুল ইসলাম শিফু (৫০) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
কাজী তাজুল ইসলাম শিফু (৫০) রাঙ্গুনিয়া লালানগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাজী বাড়ির কাজী আব্দুস সালামের ছেলে। তার দুই ছেলের মধ্যে স্থানীয় কাজী সালেহ আহমদ সুন্নিয়া মাদরাসায় এক ছেলে হেফজখানায়, অন্যজন দাখিল নবম শ্রেণিতে পড়ে।
তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের রিয়াদ হারা এলাকায় দোকানে কর্মরত ছিল। গত ১২ দিন পূর্বে ব্রেনস্ট্রোক জনিত কারনে আক্রান্ত হয়ে স্থানীয় রিয়াদস্থ সামিসি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ রবিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৩.৩০টায় বাংলাদেশ সময় সকাল ৬.৩০টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন বলে তার নিকটাত্মীয় কাজী মিল্লাত সৌদি আরব থেকে নিশ্চিত করেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী গভীর শোকাহত।
উল্লেখ্য তিনি গত ১২ বছর আগে ইউএইতে গিয়েছিলেন।গত ২০১৬ সাল হতে সৌদি আরবের রিয়াদে কর্মরত ছিলেন। সর্বশেষ গত ২০ মাস আগে দেশ হতে প্রবাসে পাড়ি দেন। তার লাশ আনার ব্যবস্থা চলছে বলে স্বজনরা নিশ্চিত করে। রাঙ্গুনিয়া – প্রতিনিধি- ইমরান
Leave a Reply