1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গুনিয়া বৃহত্তর রাজানগরের রাজা প্রথা ও জনপদের নামকরণ সংকলন

  • প্রকাশিত : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

 

এই জনপদের বাসিন্দারা চাকমা, মগ ও বাঙালিদের মিশ্র সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। মোগল ও ইংরেজ আমলে এই এলাকাটি বর্তমান পার্বত্য চট্টগ্রামের অন্তর্ভুক্ত ছিল। পাকিস্তান আমলে এটি বর্তমান চট্টগ্রাম জেলার আওতাভুক্ত হয়।

১৭৩৭ সালে চাকমা সম্প্রদায়ের ৪০তম রাজা শুকদেব রায় রাঙ্গুনিয়ার শুকবিলাশ এলাকা থেকে এসে এই রাজবাড়ি স্থাপনের কাজ শুরু করেন। তখন থেকেই এই এলাকার নাম হয় রাজানগর। রাজবাড়ির পাশে তিনি একটি হাট স্থাপন করেন, যা বর্তমানে রাজার হাট নামে পরিচিত।

রাজার হাটের দুই পাশে দুটি দিঘি খনন করা হয়, যা এখনো বিদ্যমান। দিঘির উত্তর পাড়ে ১৭৫৭ সালে একটি মন্দির এবং পাশাপাশি একটি মসজিদ স্থাপন করা হয়, যা গোলাম খাঁর মসজিদ নামে পরিচিত। মসজিদটি বর্তমানে পুনঃনির্মাণ করা হয়েছে এবং মন্দিরটিও এখনো রয়েছে।

রাজবাড়ি থেকে আধা কিলোমিটার দূরে রাজপরিবারের পক্ষ থেকে একটি ফুলের বাগান করা হতো, যেটি বর্তমানে ফুলবাগিচা নামে পরিচিত।

নিঃসন্তান রাজা শুকদেব রায়ের মৃত্যুর পর তাঁর পালকপুত্র শের দৌলত খাঁন ৪১তম রাজা উপাধি লাভ করেন। ইংরেজ শাসনামলে রাজাদের ‘খাঁন’ উপাধি প্রদান করা হতো। এরপর তাঁর বংশধরেরা—রাজা জানবক্স খাঁন, তব্বর খাঁন, জব্বর খাঁন ১৮১৪ সাল পর্যন্ত রাজত্ব করেন।

জব্বর খাঁনের মৃত্যুর পর তাঁর পুত্র ধরম বক্স খাঁন ৪৫তম রাজা হন। তাঁর স্ত্রী ছিলেন রানী কালিন্দী দেবী। রাজা ধরম বক্স ও রানী কালিন্দীর শাসনামলে জনপদে হাট-বাজার, মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়ন সাধিত হয়।

রাজা ধরম বক্সের মৃত্যুর পর রানী কালিন্দী ৪৬তম রাজার উপাধি লাভ করেন। তিনি টানা ৪৩ বছর রাজবাড়িতে বসে খাজনা আদায় করতেন। রাজাদের ইতিহাসে তিনি ছিলেন একমাত্র নারী রাজা। তাঁর শাসনামলে সব সম্প্রদায়ের মানুষ তাঁকে আন্তরিকভাবে ভালোবাসতেন।

ধামাইর হাট

রাজবাড়ি থেকে দেড় মাইল পূর্বে রাজা ধরম বক্স তাঁর নামে ধরম হাট স্থাপন করেন, যা সময়ের বিবর্তনে ধামাইর হাট নামে পরিচিত হয়। ধামাইর হাটের অর্ধ কিমি উত্তর-পূর্বে রাজা কৃষিকাজের জন্য জমি লিজ দিতেন। বর্তমানে সেখানে রাজার বিল নামে একটি বিস্তীর্ণ ফসলি মাঠ রয়েছে।

রাজা ধরম বক্স ওই বিলের তীরে, বর্তমানে ঐতিহ্যবাহী মৌলার বাড়ি ও সৈয়দ বাড়ির মাঝখানে একটি বিশাল পুকুর খনন করেন। এটি এখন ধরম পুকুর নামে পরিচিত।

রানীর হাট ও ইসলামপুর

রাজবাড়ি থেকে আট মাইল উত্তরে রানী কালিন্দী একটি বাজার স্থাপন করেন, যা বর্তমানে রানীরহাট বাজার নামে পরিচিত। বাজারের উত্তর-পূর্বে রানী কৃষিকাজের সুবিধার্থে বসতি গড়েন এবং সেই এলাকাটি কালিন্দপুর নামে পরিচিত হয়, যা লোকমুখে কালিপুর নামে প্রচলিত ছিল। পরবর্তীতে ১৯৮০ সালে এলাকাটির নাম পরিবর্তন করে ইসলামপুর রাখা হয়।

রানীর হাট থেকে পারুয়া হয়ে কাপ্তাই রোড পর্যন্ত সড়কটি রানী কালিন্দী নির্মাণ করেন, যা বর্তমানে কালিন্দী রানী সড়ক নামে পরিচিত।

১৮৬৪ সালে রানী কালিন্দী রাজবাড়ির পাশে একটি বৌদ্ধ বিহার স্থাপন করেন এবং মায়ানমার থেকে বৌদ্ধ সন্ন্যাসীদের আমন্ত্রণ জানিয়ে মহামুনি মেলার সূচনা করেন। এই মেলা প্রতিবছর এখনো বিহারের পক্ষ থেকে আয়োজন করা হয়।

১৮৭৩ সালে রানী কালিন্দীর মৃত্যু হয়। বর্তমানে রাজবাড়ির পাশে স্থাপিত বৌদ্ধ বিহারে রাজা ধরম বক্সের পাশে রানী কালিন্দীর সমাধি রয়েছে।

নিঃসন্তান রানী কালিন্দীর মৃত্যুর পর তাঁর ভগ্নীপতি হরিশচন্দ্র রায় ৪৭তম রাজা হন। ১৮৭৪ সালে তিনি সেনাবাহিনীসহ রাঙ্গামাটিতে চলে যান এবং তখন থেকে রাজবাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।

হরিশচন্দ্র রায়ের মৃত্যুর পর তাঁর পুত্র ভূবন মোহন রায় ৪৮তম রাজা হন। এরপর তাঁর পুত্র নলিনাক্ষ রায় ৪৯তম রাজা এবং তাঁর পর ব্যারিস্টার ত্রিদিব রায় ৫০তম রাজা হন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ত্রিদিব রায় পাকিস্তানের পক্ষ নেন এবং পরবর্তীতে তিনি পাকিস্তানে চলে যান। পাকিস্তান সরকার তাঁকে আজীবন মন্ত্রী ঘোষণা করে। ২০১২ সালে তাঁর মৃত্যু হয়।

স্বাধীনতার পর রাজপ্রথা বিলুপ্ত হলেও তাঁদের বংশানুক্রম অনুসারে বর্তমানে ত্রিদিব রায়ের পুত্র ব্যারিস্টার দেবাশীষ রায় ৫১তম রাজা হিসেবে রাঙ্গামাটি রাজবিহারে বসবাস করছেন। রাজবাড়ির পাশে তাঁর নামে একটি বেসরকারি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews