1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় চাই দাবিতে যশোরের বিশিষ্টজনদের পক্ষ থেকে উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় চাই দাবিতে যশোরের বিশিষ্ট ব্যক্তিবর্গ গতকাল ০৮অক্টোবর বুধবার সন্ধ্যায় সচিবালয়ে বানিজ্য, বেসামরিক বিমান পরিবহন,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ বশির উদ্দিন কে স্মারকলিপি প্রদান করেছেন।

বানিজ্য মন্ত্রনালয়ের উপদেষ্ট জনাব শেখ বসির উদ্দিন মহোদয়ের সাথে সাক্ষাৎ এর সময় উপস্থিত ছিলেন যশোর জেলা সমিতির সভাপতি ডা. এম এ রশীদ, পরিকল্পনা মন্ত্রনালয়ের আইএমইডি সচিব মো.কামাল উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহফুজুর রহমান, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোশারফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহা. রুহুল আমীন, যশোর জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের আহবায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট গাজী এনামুল হক, পাবলিক সার্ভিস কমিশনের সাবেক প্রধান মনোবিজ্ঞানী রওশন আরা জামান, মাউশির সাবেক উপ পরিচালক ড.সাধন কুমার বিশ্বাস, মনিরামপুর সমিতির সাধারণ সম্পাদক ড.মিজানুর রহমান, অধ্যক্ষ মোস্তাক মোরশেদ,তরুন ব্যবসায়ী আজহারুল ইসলাম মিথুন, ছাত্র প্রতিনিধি সুয়াইব হুসাইন, যশোর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব বিমল রায় প্রমুখ।

উক্ত সভায় যশোরের কৃষিকে এগিয়ে নিতে এই অঞ্চলে একটি পুর্নাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিভিন্ন যুক্তি তুলে ধরেন সচিব কামাল উদ্দিন। এছাড়া ব্রি: জেনারেল মাহফুজুর রহমান বলেন যশোরের ফুল সারাদেশের ৫০% চাহিদা মেটায়। ফুলকে গবেষণার মাধ্যমে বিভিন্ন সুগন্ধি সামগ্রী তৈরির উদ্যোগ নিলে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার সুযোগ রয়েছে।
কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহবায়ক প্রফেসর ডা: এম এ রশিদ বলেন এই অঞ্চলের রেনু পোনা বিখ্যাত। তাছাড়া মাছকে প্রসেসিং করে অর্থনীতিতে আরও ভুমিকা রাখার সুযোগ রয়েছে।

আজহারুল ইসলাম মিথুন বলেন যশোর অঞ্চল থেকে দেশের প্রায় ৫০%সবজি উৎপাদিত হয়। যশোরের খেজুরের গুড় বিখ্যাত। এগুলির গবেষণা দরকার।
অতিরিক্ত আইজিপি মোশাররফ হোসেন বলেন যশোরে বর্তমানে বিভিন্ন জাতের দেশী-বিদেশী ফল উৎপাদন হচ্ছে। এগুলির আরও বিকাশ দরকার।
প্রফেসর রুহুল আমিন বলেন যশোর বন্যামুক্ত জেলা। এখানকার জমিতে বছরে ৪ বার ফসল হয়। গবেষণা বেইজড একটি কৃষি বিশ্ববিদ্যালয় দরকার।

অতিরিক্ত আইজিপি(অব:) মোশাররফ হোসেন বলেন বেনাপোল পোর্ট এবং যশোর বিমান বন্দরকে ব্যবহার করে এশিয়ার অন্যতম কৃষি হাব হতে পারে যশোর। উর্বর এই জমির অপার এই সম্ভাবনাকে কাজে লাগাতে এই প্রাচীন জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আবশ্যক।
সকলের মতামত শুনে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন “আপনাদের যৌক্তিক দাবির সাথে আমি একমত, তবে সরকারের মাধ্যমে আমরা সম্ভাবতা যাচাই করবো। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করবো। আপনাদের যশোরের গণ্যমান্য ব্যক্তিবর্গকে ধন্যবাদ।”

আলোচনা শেষে উপদেষ্টা যশোরে একটি পুর্নাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় বিষয়ের সাথে একমত প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় এর জন্য সম্ভাব্য সব কিছু করবেন বলে জানান। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ও মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করবেন জানান। যৌক্তিক দাবি জানানোর জন্য যশোরের গণ্যমান্য ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য গত ২৯শে সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে শিক্ষা উপদেষ্টার দপ্তরে যশোরবাসী কৃষি বিশ্ববিদ্যালয় এর দাবিতে স্মারকলিপি দিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews