1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জে মুক্তিযোদ্ধাসহ ৩ ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, বানিয়াচঙ্গের সবজি ব্যবসায়ী ও বাহুবলের টমটম চালকের লাশ শায়েস্তাগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। একই দিনে পৃথক স্থান থেকে ৩টি লাশ উদ্ধারের ঘটনায় জনমনে অস্বস্থির সৃষ্টি হয়েছে। যদিও ওই ৩ ব্যক্তি স্বেচ্ছায় আত্মহত্যা করেছেন না কি তাদের হত্যা করা হয়েছে তা নিশ্চিত করা যায়নি। তবে এসব বিষয় নিয়ে জনসাধারণের মনে নানা প্রশ্নের দেখা দিয়েছে। নিখোঁজের ১ দিন পর শৌলাগড় হাওরের একটি জলাশয় থেকে মানিক লাল দাশ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের চরগাঁও এলাকার শৌলাগড় হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুক্তিযোদ্ধা মানিক লাল দাশ ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত রসময় দাশের ছেলে। পুলিশ জানায়, বুধবার সকালে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন মানিক লাল দাশ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় জেলেরা শৌলাগড় হাওরের জলাশয়ে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “নিখোঁজের একদিন পর শৌলাগড় হাওর থেকে মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরা মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।
বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের পাঠানটুলা মহল্লা থেকে গ্যানিংগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী শহীদ মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকার লোকজন গাছের সাথে ফাঁস লাগানো অবস্থায় শহীদ মিয়ার ( ৪৫) মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা চিরকুটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শহীদ মিয়া দীর্ঘদিন ধরে গ্যানিংগঞ্জ বাজারে সবজি (কাঁচামাল) ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বাহুবলের টমটম চালকের লাশ শায়েস্তাগঞ্জের মহাসড়ক থেকে উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তবে তার টমটম গাড়ির খোঁজ মিলেনি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোররাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। নিহত টমটম চালক সুজন মিয়া বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ভুগলী গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। সুজন মিয়ার পিতা ফিরোজ মিয়া জানান, বুধবার সকালে জীবিকার তাগিদে টমটম নিয়ে বাড়ি থেকে বের হয় সুজন। রাত ১০ টার দিকেও সুজন বাড়ি না ফেরায় আত্মীয় স্বজন সহ বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও গভীর রাত পর্যন্ত তার কোন সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে ছেলে নিখোঁজের বিষয়ে ফিরোজ মিয়া বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এর কিছুণ পরই শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার মাধ্যমে সুজন মিয়ার লাশ উদ্ধারের তথ্য জানতে পেরে ফিরোজ মিয়া সেখানে গিয়ে লাশ সনাক্ত করেন। জানা গেছে, বুধবার রাত ৮ টার দিকে মিরপুর থেকে শায়েস্তাগঞ্জে যেতে অকেজো মোটরসাইকেল বহনের জন্য আড়াইশ টাকায় ভাড়া নেয় অজ্ঞাত দূর্বৃত্তরা। এরপর থেকেই সুজনের সন্ধান পাওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি (অপারেশন) সঞ্চয় চক্রবর্তী জানান, ভোররাত ৪ টার দিকে শুধু লাশটি উদ্ধার করা হয়েছে। তবে টমটম গাড়ি বা অন্য কিছু পাননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews