1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুলাউড়ায় হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য মারুফের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য সদস্য ও জামায়াত নেতা মারুফ আহমদ নাজিমের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গত ২১ অক্টোবর হত্যাচেষ্টা মামলায় কুলাউড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, রাউৎগাঁও ইউনিয়নের বাসিন্দা সোহেল আহমদকে পূর্ব বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে গত ২ এপ্রিল স্থানীয় পীরের বাজার এলাকায় লাঠি-রড দিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হয়। হামলায় সোহেল আহমদের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তিনি প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার পর ভুক্তভোগী সোহেল আহমদ আদালতে মামলা দায়ের করলে তা তদন্ত করে পিবিআই। তদন্তে আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলার সুস্পষ্ট প্রমাণ মেলায় প্রধান আসামি ইউপি সদস্য মারুফ নাজিমসহ অন্যান্যদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্বে টাকা-পাওনা ও স্থানীয় মসজিদে তারাবির নামাজের সময় হাতাহাতির ঘটনায় আসামি ও বাদীর মধ্যে বিরোধ তৈরি হয়। এরই জের ধরে প্রধান আসামি মারুফ নাজিম ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে বাদীকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালান। হামলার সময় আসামিরা বাদীকে প্রাণে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেন।
পিবিআই সূত্র জানায়, মামলার ৩ জন প্রত্যক্ষদর্শী সাক্ষী ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং হাসপাতালের মেডিক্যাল রিপোর্টে গুরুতর জখমের সত্যতা প্রমাণিত হয়েছে। আদালত মামলার নথিপত্র পর্যালোচনা করে জামিনের পর্যাপ্ত কারণ না থাকায় প্রধান আসামি মারুফ নাজিমের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews