1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আমার পড়ন্ত বেলায় কোনো দূর্নীতি স্পর্শ করতে পারবে না- জি কে গউছ

  • প্রকাশিত : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমি কাজের মানুষ, পরীক্ষা অনেকবার দিয়েছি। আমি ৩ বার নির্বাচিত হয়ে হবিগঞ্জ পৌরসভায় মেয়রের দায়িত্ব পালন করেছি। কিন্তু একটি টাকা দুর্নীতি হয়েছে এমন মামলা আমার বিরুদ্ধে আওয়ামীলীগ দিতে পারে নাই। কারণ অর্থ বিত্তের মালিক হওয়ার জন্য পৌরসভায় যাইনি। এখন আমার বয়স ৫৮ বছর, আমার পড়ন্ত বেলায় কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না, ইনশাআল্লাহ।

তিনি শনিবার (২৫ অক্টোবর)রাতে শহরের ইনাতাবাদে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন- নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ, জনগণের ভালবাসায় সিক্ত হয়ে বিএনপি ক্ষমতায় আসবে।
তিনি বলেন- জুলাই গণঅভ্যূত্থানের পর বাংলাদেশে ৩ দিন কোনো সরকার ছিল না। সেই দিন এভার কেয়ার হাসপাতাল থেকে একটি অডিও বার্তায় খালেদা জিয়ার বললেন, আমরা যেন প্রতিহিংসা পরায়ন না হই, আমরা যেন কেউ ভিন্ন দল, ভিন্ন মত ও ভিন্ন ধর্মের মানুষের ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর অথবা তাদের প্রতি অশোভন আচরণ না করি। দেশের এবং দলের বদনাম হয় এমন কাজ যেন আমরা কেউ না করি। খালেদা জিয়ার এই নির্দেশনায় আমরা শান্ত হয়ে গেলাম। যারা অন্যায় করেছে তাদের বিচার আইন অনুযায়ী হবে, আমরা কেউ আইন নিজের হাতে তুলে নিব না। আমরা প্রমাণ করেছি আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না।
জি কে গউছ বলেন- গত ১৭ বছর আমরা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারি নাই। এবার আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিব। এই নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি আওয়ামীলীগের শিখানো পথে প্রশাসন হাটবে না। সারা জাতি ঐক্যবদ্ধ হয়েছে নিজের ভোট নিজে দেয়ার জন্য। কিন্তু যদি প্রশাসনের কেউ হাসিনার শিখানো পথে হাটেন, তাহলে বাংলাদেশের মানুষ বিনা চ্যালেঞ্জে কোনো কর্মকর্তাকে ছেড়ে দিবে না।
তিনি বলেন- আমি হবিগঞ্জ পৌরসভায় মেয়রের দায়িত্ব পালনকালে শহরের রাস্তা প্রশস্থ করেছি, থানার দেয়াল ভেঙ্গে পানির পোয়ারা করেছি, রেল লাইন তুলে বাইপাস সড়ক নির্মাণ করেছি, খোয়াই নদীর মাছুলিয়ায় এম সাইফুর রহমান ব্রীজ, কিবরিয়া ব্রীজ ও রব ব্রীজ নির্মাণ করেছি, আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করে দিয়েছি, গণবিয়ের আয়োজন করেছি, দরিদ্র পরিবারের ছেলেদের সুন্নাতে খৎনা করার ব্যবস্থা করেছি, দরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়া করতে বই দিয়ে অর্থ দিয়ে সহযোগীতা করেছি, শহরের সব কটি মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের দুটি ঈদে ভাতা প্রদান করেছি, পবিত্র হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ দিয়েছি, হজ্বের উপকরণ দিয়েছি, দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বছর দুইবার সংবর্ধনা দিয়েছি, দুর্গাপূজায় সব কটি মন্ডপে অনুদানের ব্যবস্থা করেছি। আমি কাজের মানুষ, আমার অনেক কাজ অসমাপ্ত রয়ে গেছে। আমি বড় পরিসরে কাজ করার সুযোগ ফেলে আর বিএনপি ক্ষমতায় আসলে অন্য ১০জন এমপি যা করতে পারবেন না, আমি হবিগঞ্জে তা করব, ইনশাআল্লাহ।
বিশিষ্ট মুরুব্বি হাজী আব্দুর রহিমের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন
সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আউয়াল, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, টিপু আহমেদ, আব্দুল কাইয়ুম, আলী আকবর, ছুরত আলী, দুলাল মিয়া, মনিরা খানম, জাহির মিয়া, বাবুল মিয়া, মজিদ মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews