
শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধ :বকেয়া বেতন ও শ্রমিকদের পাওনাদির দাবি নিয়ে আজ (০২ ডিসেম্বর) মঙ্গলবার আশুলিয়ার নাসা গ্রুপের শ্রমিকরা মানববন্ধন পালন করেছে। সকালে নাসা গ্রুপের শতাধিক শ্রমিক বাইপাইল–আব্দুল্লাপুর মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে।
এ সময় শ্রমিকরা জানান, নাসা গ্রুপের কারখানা বন্ধ করে দেওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছে। এর মধ্যে তাদের বেতন ও অন্যান্য পাওনাদি পরিশোধ করতে কর্তৃপক্ষ নানা টালবাহানা করছে। ইতিমধ্যে তাদের পাওনাদির ২৫℅ শতাংশ কর্তৃপক্ষ পরিশোধ করলেও বাকী পাওনা পরিশোধে গড়িমসি করছে। এ অবস্থায় তাদের সংসার চালাতে পরিবার-পরিজন নিয়ে হিমশিম খাচ্ছেন। তাই অবিলম্বে শতভাগ পাওনা পরিশোধের দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
এ সময় শিল্প পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়। তারা জানায় যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সব সময় সতর্ক অবস্থায় আছে।
উল্লেখ্য, শ্রমিকদের পাওনাদি পরিশোধ না করেই নাসা গ্রুপের কারখানাটি গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এরপর শ্রমিকদের যাবতীয় পাওনাদি পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা না করায় বিক্ষোভে নামে শ্রমিকরা।
Leave a Reply