
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :দ্রুতই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি দেশে ফিরে প্রথমেই বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেই প্রচারণায় অংশ নিবেন বলে জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান।
বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে সাভারের আমিনবাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, বিগত ১৬ বছর আন্দোলনে যেসব দলগুলো অংশ নিয়েছিল সেসব দলগুলোকে নিয়ে আগামীতে জাতীয় সরকার গঠন করা হবে।
এসময় ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দেশবাসির কাছে দোয়া চান।
শেষে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
০৩•১২•২০২৫
Leave a Reply