1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আত্রাইয়ে রহিম হত্যার ঘটনায় ৯দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

  • প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপার পশ্চিমপাড়া গ্রামের মৃত হাজের আলীর ছেলে আব্দুর রহিম শেখ (৪০) কে পিটিয়ে হত্যার ঘটনায় গত ৯দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ঘটনার সাথে জরিত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে একদিকে সুষ্ঠু বিচার নিয়ে যেমন হতাশায় পরেছে নি:স্ব পরিবারটি,অন্যদিকে ক্যান্সারে আক্রান্ত রহিমের সেই স্ত্রী মর্জিনা বিবি বুধবার ভোরে মারা যাওয়ায় নতুন করে এলাকায় শোকের মাত্রা বাড়িয়ে দিয়েছে। ফলে পরিবারটি আরো একটি ঘোর অন্ধকারে নিমজ্জিত হলো। এর আগে গত ২৪ নভেম্বর ওই পরিবারের একমাত্র ভরসা দিনমজুর রহিমকে পিটিয়ে গুরুত্বর জখম করে চাচাতো ভাই-ভাতিজারা। পরে ২৫ নভেম্বর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রহিম। এতে ক্যান্সারে আক্রান্ত স্ত্রী,শারীরিক-মানসিক প্রতিবন্ধি কন্যা, চার বছরের শিশু পুত্র এবং ৭২বছর বয়সী অসুস্থ্য মা নি:স্ব হয়ে পরে।
‎রহিমের ভগ্নিপতি খলিলুর রহমান বলেন,জায়গা জমির কাগজপত্র চাওয়া নিয়ে গত ২৪নভেম্বর রাত অনুমান ১০টা নাগাদ রহিমের চাচাতো ভাই আব্দুল খালেক,ভাতিজা আরিফ ও বারিকসহ প্রায় ১৩/১৪জন এসে রহিমকে ঘুম থেকে ডেকে তুলে বাহিরে নিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা রহিমকে উদ্ধার করে প্রথমে আত্রাই হাসপাতাল ভর্তি করে দেয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ২৫নভেম্বর বিকেলে মারা যান রহিম। এঘটনায় রহিমের বোন মরিয়ম বিবি বাদী হয়ে ৮জনকে এজাহারনামীয় এবং আরো ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামী করে আত্রাই থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনি বলেন,মামলা দায়েরের পর থেকে আসামী গ্রেফতারে পুলিশের তেমন কোন ভ‚মিকা দেখা যাচ্ছেনা। ফলে মামলার ভবিষ্যত এবং সুষ্ঠু বিচার নিয়ে চরম হতাশায় পরেছেন তারা।
‎খলিলুর রহমান আরো জানান,ওই পরিবারে একমাত্র ভরসা ছিলেন রহিম। রহিম অন্যের বাড়ীতে দিন মজুরের কাজ করে ক্যান্সারে আক্রান্ত স্ত্রী মর্জিনা বিবি,জন্মগতভাবে শারীরিক-মানসিক প্রতিবন্ধী মেয়ে,মাত্র চার বছরের শিশু পুত্র এবং ৭২বছর বয়সি অসুস্থ্য মায়ের চিকিৎসা,সেবাযত,পরিচর্জা এবং রান্না করে খাওয়াতেন তিনি। এঅবস্থায় রহিম শেখ নির্মম হত্যার শিকার হলে পরিবারটি একদম নি:স্ব হয়ে পরে। এরই মধ্যে একমাত্র পুত্রবধু মর্জিনা বিবি বুধবার ভোরে মারা যাওয়ায় অসুস্থ্য মা রবিজান বেওয়া (৭২) প্রতিবন্ধী নাতনি বেহেস্তি এবং চার বছরের নাতি শিশু নিরব শেখকে নিয়ে বাকরুদ্ধ হয়ে পরেছেন। তিনি বলেন,পরিবারের এমন অসহায়ত্ব দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট হোসেন চাল-ডাল দিয়ে সহায়তা করেছেন। এছাড়া গ্রামের একজন ব্যক্তি ওই পরিবারকে বেশ কিছু টাকা অনুদান প্রদানে আশ্বাস দিয়েছেন। কিন্তু পরিবারের সদস্যদের দেখা শোনা বা পরিচর্জা করার মতো এখনো কেউ পাশে দাড়ায়নি। ফলে আমরা স্বজনরা পালাক্রমে তাদের সেবা যন্ত করে যাচ্ছি।
‎এদিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওবাইদুর রহমান ওই পরিবারের অসহায়ত্বের কথা স্বরণ করে বলেন, রহিম হত্যার মধ্য দিয়ে পরিবারটি সত্যিই নি:স্ব হয়ে পরেছে। তিনি বলেন,আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। কোন গাফিলতি নয়, দ্রুত আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews