1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বানিয়াচংয়ে সাধারণ শিক্ষার্থীর উপর শিবিরের হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

 

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির সাধারণ ছাত্র শাহরিয়ার খান নাফিজের উপর ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের সামনের সড়কে সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির ছাত্র শরীফ রহমান, অপু মিয়া, আদিয়াত হোসেন, আব্দুল হক মাহিন, ইমরান হোসেন, সজীব হাসান, সৌরভ আহমেদ, মোহাম্মদ আকিব রহমান, মাজহারুল ইসলাম রাফাত। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জনাব আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক সিয়াম মজুমদার ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লামিম।
বক্তারা অবিলম্বে হামলাকারী বানিয়াচং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আহমেদ আলী, ইশতিয়াক হাসান সাইমুম, সাব্বির রহমানসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, ভবিষ্যতে কোনো ছাত্র সংগঠন যেনো সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা করার সাহস না পায় সেজন্য হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জিল্লুর রহমান আযমী বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষে ঢুকে নির্বাচনী বক্তব্য দেন। এর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় উঠে। ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির সাধারণ ছাত্র শাহরিয়ার খান নাফিজও ফেসবুকে লাইভ বক্তব্য দিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান এবং সব রাজনৈতিক দলের সংসদ সদস্য পদপ্রার্থীদেরকে শ্রেণিকক্ষে এধরণের কর্মকান্ড না করার আহবান জানান। একারণে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তার উপর ক্ষুব্ধ হয়ে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠে। সর্বশেষ গত ৮ ডিসেম্বর বানিয়াচং পুরাতন পশু হাসপাতালের পাশে নন্দীপাড়া সড়কে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আহমেদ আলীর নেতৃত্বে ইশতিয়াক হাসান সাইমুম, সাব্বির রহমানসহ একদল শিবিরকর্মী প্রতিবাদী সাধারণ শিক্ষার্থী শাহরিয়ার খান নাফিজের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে আহত করে। এব্যাপারে ঘটনার দিনই নাফিজের পিতা বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অন্যদিকে শিবিরের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews