1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে জনস্রোত তৃপ্তিকে ঘিরে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মী ও সাধারণ মানুষ

  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

 

মোঃ ইমরান হোসেন হৃদয়,শার্শা যশোর প্রতিনিধিঃযশোর-১ (শার্শা-বেনাপোল) আসনে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল ইসলাম তৃপ্তির মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে কান্নায় ভেঙে পড়েছেন তার অনুসারী নেতাকর্মী ও সাধারণ মানুষ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে শার্শা বল্ডফিল্ডে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নারী-পুরুষ, বৃদ্ধসহ হাজারো মানুষ জড়ো হয়ে প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় অনেকেই অশ্রুসজল চোখে তৃপ্তিকে জড়িয়ে ধরেন, আর আবেগ সংবরণ করতে না পেরে তিনিও কান্নায় ভেঙে পড়েন। পরে নেতাকর্মীদের অনুরোধে তিনি মনোনয়নপত্র জমা দেন এবং নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ আসনে গত ৩ নভেম্বর বিএনপির প্রাথমিক মনোনয়ন পান মফিকুল ইসলাম তৃপ্তি। এরপর দেড় মাস ধরে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভা পরিচালনা করেন তিনি। এসব কর্মসূচিতে বিপুল জনসমাগম দেখা যায় এবং কেন্দ্রীয় বিএনপির অফিসিয়াল প্ল্যাটফর্মেও নিয়মিত প্রচারণা প্রচারিত হয়, যা স্থানীয় নেতাকর্মীদের মনে তার চূড়ান্ত প্রার্থী হওয়ার দৃঢ় বিশ্বাস তৈরি করে।
কিন্তু ২৪ ডিসেম্বর হঠাৎ নাটকীয় পরিবর্তনে যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে। এ আসনে চারজন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ছিলেন আরও দুই নেতা শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু। মনোনয়নপত্র জমাদানের শেষদিনে তৃপ্তিসহ অন্যরাও মনোনয়ন দাখিল করেন, ফলে শেষ মুহূর্ত পর্যন্ত পরিবর্তনের আশা জিইয়ে থাকে।
সোমবার বিকেলে তৃপ্তির আগমনের খবর ছড়িয়ে পড়তেই বেনাপোল এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে। অনেকেই আবেগে কান্নায় ভেঙে পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। বক্তব্যে তৃপ্তি সমর্থন চাইলে নেতাকর্মীরা এক কণ্ঠে জানান আমরা আপনার সাথেই আছি, মনোনয়ন পুনর্বিবেচনা চাই।
বিষয়টি জানতে চাইলে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত বলেন, শার্শা-বেনাপোলের মানুষের সঙ্গে তৃপ্তির গভীর আত্মিক সম্পর্ক রয়েছে, তাই তার মনোনয়ন বাতিলে সাধারণ মানুষ ভেঙে পড়েছেন। শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ বলেন, এ আসনে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী তৃপ্তিকে বাদ দেওয়ায় নেতাকর্মীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দলের হাইকমান্ড বিষয়টি পুনর্বিবেচনা করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews