
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
“শিক্ষক সম্মান ও শিক্ষার মানোন্নয়নে টেকসই উন্নয়নের চাবিকাঠি ” এই স্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক শিক্ষক দিবসে ঝিকরগাছায় আদর্শ শিক্ষক ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৫ (অক্টোবর) রবিবার সকাল ১০ টায় উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ঝিকরগাছা উপজেলা মোড় থেকে শুরু হয়ে কপোতাক্ষ ব্রিজ প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন যশোর জেলা আদর্শ শিক্ষক ফেডারশনের নেতা, অধ্যাপক তবিবর রহমান, অধ্যাপক ইউসুফ আলী, ঝিকরগাছা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মশিউর রহমান, উপজেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মো: দ্বীন ইসলাম, অধ্যাপক আব্দুল মতিন, অধ্যাপক মনিরুজ্জামান, মাওলানা আশরাফ আলী সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক- শিক্ষিকা বৃন্দ।
বর্ণাঢ্য র্যালিতে এ সময় আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন,আমরা শিক্ষকরা হলাম জাতির বিবেক। একজন শিশুকে জ্ঞানের ভান্ডার দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত এবং বড় করে তোলাই আমাদের কাজ। আজকের আন্তর্জাতিক শিক্ষক দিবসে আমাদের চাওয়া – পাওয়া থাকবে সরকারের কাছে যে অনেক ন্যায্য দাবি গুলো পূরণ হয় না। সে দাবি গুলো পূরণ করা হলে অবশ্যই আমরা শিক্ষকতার পরিশ্রমের পুর্ন্যতা পাবো।
Leave a Reply