1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি বিয়ের মাস না পেরুতেই ড্রাইভারের সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী সেন্টমার্টিনে শিক্ষায় ধস,স্বাস্থ্যসেবায় হাহাকার আজ শামসুর রহমানের ৯৮তম জন্মদিন ফেরত আসছে ৬ষ্ঠ শ্রেণীর ২০ লাখ বই,নেপথ্যে দাঁড়িপাল্লার ছবি জন্মদিনে গাড়িবহর নিয়ে বেরিয়ে হামলার শিকার নেতানিয়াহু চন্দ্রকণা চ্যালেঞ্জ কাপ ফুটবলের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত,তরুণদের খেলাধুলায় এগিয়ে আসার আহবান মির্জা মোস্তফা জামানের
শিরোনাম:
ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক

আমান ফিড ও সিমেন্ট ফ্যাক্টরীতে শ্রমিক প্রবেশে বাঁধা : উৎপাদন ব্যহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি::

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমান ফিড ও সিমেন্ট কোম্পানির শ্রমিকদের ফ্যাক্টরীতে প্রবেশে বাধা প্রদানের অভিযোগ উঠেছে ওই। ফলে ওই প্রতিষ্ঠানের উৎপাদনে চরমভাবে ব্যাঘাত ঘটছে। এদিকে এ বিষয়ে গত ২৮ এপ্রিল কোম্পানির জ্যৈষ্ঠ উপ-মহা ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) এ এইচ এম সালাউদ্দিন বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি ও কোম্পানী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আমান ফুড ও সিমেন্ট ফ্যাক্টরীটি সুনামের সাথে মৎস্য ও পশুখাদ্য উৎপাদন এবং সরবরাহ করে আসছে। বর্তমানে প্রতিদিন এখান থেকে ৫শ থেকে ৬শ মেট্রিক টন খাদ্য উৎপাদন হয়। গত ১০ বছর ধরে প্রতিষ্ঠানটিতে লেবার সরবরাহ করে আসছিল সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের আশীর্বাদপুষ্ট ওয়াহেদুল আলম খান লিমন। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে শফিকুল ইসলাম শফি এমপি হন। এরপর তার সমর্থিতরাই আমান ফুড এন্ড সিমেন্ট ফ্যাক্টরিতে লেবার সরবরাহ নিয়ন্ত্রণ করতে চান। গত ৩১ মার্চ ওয়াহেদুল আলম খান লিমনের পরিবর্তে বর্তমান এমপির সমর্থক মইদুলকে লেবার সরবরাহের দায়িত্ব দেওয়ার জন্য কোম্পানীর ডিডজিএমকে ফোন করেন এমপির পিএস রিয়াজুল ইসলাম। লিমনকে নিষেধ করে দেওয়া হয়। এর পরদিন ১ এপ্রিল লিমন নিজেও কারখানায় প্রবেশ করেনি এবং লেবারদেরকে ঢুকতে দেয়নি। ওইদিন এক শিফটে সম্পূর্ণ প্রডাকশন ও ডেলিভারী বন্ধ থাকায় কোম্পানীর ১৫/২০ লাখ টাকার মতো ক্ষতি হয়। এরপর বিভিন্ন স্থান থেকে মঈদুল লেবার ভাড়া করে আনে। এতেও পুরোপুরি উৎপাদনে যেতে পারে না কোম্পানি। এভাবেই স্বনামধন্য এই কোম্পানি ক্ষতিগ্রসস্থ হচ্ছে। অভিযোগ রয়েছে ওয়াহেদুল আলম খান লিমন শ্রমিকদের নগদ টাকা দিয়ে, ভয়ভীতি দেখিয়ে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কারখানায় ঢুকতে দিচ্ছেন না। বাধ্য হয়ে কোম্পানীর ডিজিএম এইচ এম সালাউদ্দিন থানায় জিডি করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, ওয়াহেদুল আলম খান লিমন ও তার সহযোগী মুসলেম, সিরাজ এবং তোফাজ্জল প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিপনন কাজে নিয়োজিত শ্রমিকদের নগদ অর্থ প্রদান, ভয়ভীতি ও হুমকি প্রদর্শনসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফ্যাক্টরীতে প্রবেশে বাধা প্রদান করে যাচ্ছে। এছাড়াও অফিসে কর্মরত কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারীদেরও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি প্রদান করে যাচ্ছে।

কোম্পানিটির জ্যৈষ্ঠ উপ মহা ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) এ এইচ এম সালাউদ্দিন বলেন, গত ১৪ এপ্রিল থেকে কিছু শ্রমিকদের কারখানায় ঢুকতে দেওয়া হচ্ছে না। মঈদুল কিছু শ্রমিক বাইরে থেকে সরবরাহ করলেও তারা নতুন হওয়ায় স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। এতে ফ্যাক্টরীর উৎপাদন ও বিপণন কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হচ্ছে এবং কোম্পানী বিপুল পরিমান আর্থিক ক্ষতির সন্মুখীন হচ্ছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি মৎস্য ও পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং উৎপাদিত পণ্যের সাথেমৎস্য ও পশু সম্পদের উৎপাদন প্রক্রিয়া সরাসরিভাবে জড়িত সেহেতু ফিড উৎপাদন ক্রমাগত ব্যহত/বন্ধ থাকলেউক্ত প্রক্রিয়াতে মারাতœক প্রভাব ফেলবে এবং মৎস্য ও প্রাণিজ খাদ্যের চাহিদায় ব্যাপক ঘাটতি দেখা দিবে, যা আপামর জনসাধারণের জীবনযাত্রায়ও ব্যাঘাত ঘটাবে। তাছাড়া অত্র প্রতিষ্ঠানে কর্তব্যরত স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের উপার্জনেও বিঘœ সৃষ্টি হবে এবং জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে পড়বে এবং এর দীর্ঘসূত্রতায়প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ হবার ঝুঁকিতে থাকবে।

তবে কারখানায় শ্রমিক ঢুকতে বাঁধা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে ওয়াহেদুল আলম খান লিমন বলেন, ডিজিএম সাহেব তার পছন্দের লোককে দিয়ে শ্রমিক সরবরাহ করছেন।

এ বিষয়ে উল্লাপাড়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, আমান সিমেন্টের পক্ষ থেকে থানায় একটা জিডি করা হয়েছে। এটি আমরা আদালতে পাঠিয়ে দিয়েছি। আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews