1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইকবাল হাসান মাহমুদ টুকু’র সিরাজগঞ্জে প্রত্যাবর্তন উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৭ অক্টোবর ২০২৪ তারিখ সিরাজগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য,বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ প্রত্যাবর্তন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সংগঠনের সহ সভাপতি মজিবুর রহমান লেবু’র সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এর সঞ্চালনায় আগামী ১৭ অক্টোবর ২০২৪ তারিখ সিরাজগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ প্রত্যাবর্তন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে শহরের পৌর ভাসানী মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,সহ-সভাপতি নাজমুল তালুকদার রানা,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশীদ খান হাসান,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,সাংগঠনিক সম্পাদক মীর্জা মোস্তফা জামান সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন,আগামী ১৭ ই অক্টোবর ২০২৪ তারিখ সিরাজগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ আগমন উপলক্ষে উপলক্ষে শহরের বাজার স্টেশন এলাকায় অনুষ্ঠিতব্য সম্প্রীতি সমাবেশ সফল করার লক্ষ্যে বর্ণিত কর্মসূচি পালিত হবে।

উপস্থিত বক্তারা আরও বলেন যে,বিগত স্বৈরাচার সরকারের রোষানলে স্বীকার হয়ে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করেন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার,গুম,খুন সহ নানাভাবে হয়রানি করেছেন। বিগত ০৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর আজ দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আগামী ১৭ অক্টোবর ২০২৪ তারিখ আমাদের সিরাজগঞ্জের নেতা আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা তাকে সংবর্ধনা দিয়ে বরণ করে নিব। পাশাপাশি আমাদের সম্প্রীতি সমাবেশ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এজন্য সকল নেতাকর্মীকে মাঠে সজাগ থাকতে হবে। কোন কুচক্রী মহল যেন কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য খেয়াল রাখতে হবে। বিভিন্ন উপজেলা থেকে আসার সময় সুশৃঙ্খলভাবে আসার জন্য অনুরোধ করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews