1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঈদে যানজট নিরসনে আশুলিয়ায় মহাসড়কে হকার উচ্ছেদ অভিযান

  • প্রকাশিত : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :

​সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে এবং আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু করেছে সাভার উপজেলা প্রশাসন। সোমবার (০২ মার্সচ) থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার নবীনগর ও পল্লীবিদ্যুৎ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মহাসড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা কয়েকশ অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক দুটি দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। প্রতি বছর ঈদের সময় এই গুরুত্বপূর্ণ মোড়গুলোতে হকারদের দখলের কারণে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। জনভোগান্তি কমাতে এবার আগেভাগেই সক্রিয় হয়েছে প্রশাসন।

​এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মহাসড়কের পাশে এসব অবৈধ দোকানের কারণে যানজট সৃষ্টি হয়। ঈদে যানজট নিরসনে সাভার উপজেলার ৬টি গুরুত্বপূর্ণ স্পটে পর্যায়ক্রমে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। নবীনগর ও পল্লীবিদ্যুৎ এলাকা দিয়ে আমরা এই কার্যক্রম শুরু করেছি।

​এদিকে এ অভিযান চলাকালে উচ্ছেদকৃত হকারদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তাদের অভিযোগ, আগে থেকে কোনো প্রকার নোটিশ বা সময় না দিয়েই হঠাৎ এই অভিযান শুরু করা হয়েছে। এর ফলে মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ না পাওয়ায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

​নোটিশ না দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইউএনও সাইফুল ইসলাম বলেন, পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে, নোটিশ দিয়ে অভিযান চালাতে গেলে হকাররা সংঘবদ্ধ হয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধা সৃষ্টি করে। জনস্বার্থে এবং রাস্তার শৃঙ্খলা ফেরাতে তাই এই ঝটিকা অভিযান চালানো হয়েছে।

​সাধারণ জনগণ জানান, ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত হওয়ায় সাধারণ পথচারী ও চালকদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। তবে স্থানীয়দের দাবি, উচ্ছেদের কয়েক দিন পরই হকাররা আবারও রাস্তা দখল করে বসে। তাই মহাসড়ক যানজটমুক্ত রাখতে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারির প্রয়োজন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews