1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উল্লাপাড়া উপজেলা যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে সবার শীর্ষে রয়েছে আলিফ বিন আশরাফ সুফল

  • প্রকাশিত : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

এস এম জাকারিয়া:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে পদপ্রত্যাশীরা ইতিমধ্যে প্রচার প্রচারণা শুরু করেছেন। জেলা কমিটির আহ্বানে আগামীর নেতৃত্বের ব্যাকগ্রাউন্ড আছে এবং নিজেকে স্বচ্ছ রেখেছেন এমন নেতাদের দেখতে চান কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতৃবৃন্দ। অতিত ও বর্তমান কর্মকান্ড, সাংগঠনিক দক্ষতা, অতীতের বায়োডাটা গবেষণা এবারের পদপ্রত্যাশীদের নিয়ে। হাইকমান্ড চাইছে যুবলীগের নেতৃত্বে সততা আর দক্ষতা সংগঠনে যেন আমূল পরিবর্তন আসে।
গত ১৩ জুন ২০২৩ তারিখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হাসান খান নিখিলের স্বাক্ষরে আলহাজ্ব মোঃ রাশেদ ইউসুফ জুয়েলকে আহ্বায়ক করে ৪১সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষনা করেন।
আসন্ন উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা চাঙা হয়ে উঠেছেন। ইতিমধ্যে অন্যান্য প্রার্থীর মধ্যে সাধারণ সম্পাদক পদে সর্ব মহলে নেতাকর্মীদের মুখে উঠে এসেছে খিলখেত থানা ছাত্রলীগের সাবেক সদস্য ও বর্তমান জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলিফ বিন আশরাফ সুফলের নাম। বিভিন্ন সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকান্ডে ব্যাপক অবদান রেখে চলছেন তিনি।
জানা যায়, আগামী দিনের নতুন নেতৃত্ব নিয়ে মাঠের নেতাদের মধ্যে তীব্র আগ্রহ সৃষ্টি হয়েছে। তরুণ, মেধাবী, নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য এবং পরীক্ষিত নেতাদের আনার দাবী জানিয়েছেন তৃণমূল নেতাকর্মী। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে আলোচনার সর্বত্র শীর্ষের তালিকায় রয়েছে তৃণমূল নেতাকর্মীর আশা আকঙ্খার একমাত্র ভরসা যুবলীগের নেতা আলিফ বিন আশরাফ সুফল । তিনি বাংলাদেশ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এইচ আর এম বিভাগ থেকে বিবিএ সম্পন্ন করেন।
সে উল্লাপাড়া পৌরসভার মধ্যে পশ্চিমপাড়া ৪নং ওয়ার্ডের মোঃ আলী আশরাফ বুলবুলের সুযোগ্য সন্তান।তার বাবা ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবক এবং মাতা ছিলেন উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ছাত্র সংসদের দুই দুই বার নির্বাচিত (১৯৭৮-১৯৭৯) মহিলা সম্পাদিকা। উল্লাপাড়া উপজেলার সাবেক মেয়র প্রয়াত এ্যাড. মারুফ বিন হাবিবের একমাত্র ভাগিনা ও আরেক মামা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ বিন হাবিব। যুবলীগের নেতা আলিফ বিন আশরাফ সুফলের স্ত্রী বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ সিরাজগঞ্জ জেলা শাখার অন্যতম সদস্য ও উল্লাপাড়া উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক।
আরো জানা যায়, যুবলীগের নেতা আলিফ বিন আশরাফ সুফল প্রয়াত এ্যাড. মারুফ বিন হাবিবের হাত ধরে ছাত্র রাজনীতির পথচলা শুরু করে। বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে নানাভাবে নির্যাতনের শিকার ও ওয়ান ইলেভেনের সময় প্রয়াত নেতা মোহাম্মাদ নাসিমের সাথে পুলিশি নির্যাতনের শিকার হয়।
আসন্ন সম্মেলন প্রসঙ্গে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও এমপি পদপ্রার্থী হেদায়েত আহমেদ এলান বলেন, আলিফ বিন আশরাফ সুফল একজন ত্যাগী নেতা। ছোট বেলা থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। সে একজন আওয়ামী পরিবারের সন্তান। এবারের সম্মেলনে সে সেক্রেটারী হলে তৃনমূল নেতাকর্মী আরো শক্তিশালী হবে বলে আমি মনে করছি।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি
মোখলেছুর রহমান ডাবলু বলেন, আলিফ বিন আশরাফ সুফল আওয়ামী পরিবার থেকে বেড়ে ওঠা একজন তরুন মেধাবী ছাত্র নেতা। সকল পর্যায়ে তার সুনাম রয়েছে। সে বিজয় হলে যুবলীগের সকল স্তরের নেতাকর্মী উপকৃত হবে।

উল্লাপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী রাজপথ থেকে উঠে আসা যুবলীগ নেতা আলিফ বিন আশরাফ সুফল বলেন, দেশ রত্ন শেখ হাসিনার গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির জন্য ছাত্রলীগ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনমত গঠন ও যুবলীগের সু-সংগঠিত করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আসছি যা আগামীতে আরো শক্তিশালী হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews