1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাজিপুরে উপজেলা চেয়ারম্যান পদে খলিলুর রহমান সিরাজীর গণজোয়ার

  • প্রকাশিত : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

 

কবির মাহমুদ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলীর স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা।স্বাধীনতার পরবর্তী সময় থেকে এই অঞ্চলটি নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত।

সময়ের ব্যবধানে শহীদ এম মনসুর আলী ও তাঁর পুত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুর পরে কাজিপুরে আওয়ামী রাজনীতির নেতৃত্ব দিয়ে আসছেন প্রকৌশলী তানভীর শাকিল জয়।

স্বাধীনতার পর থেকে প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিম পরিবারের নেতৃত্বে কাজিপুরে আওয়ামী রাজনীতিকে আজকের অবস্থানে দাঁড় করাতে বহু তৃণমূল নেতাকর্মীর ত্যাগ ও বিসর্জন রয়েছে। তেমনি একজন তৃণমূল আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান সিরাজী।

বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আলহাজ্ব মোঃ নাসিম সাহেবের স্নেহধন্য খলিলুর রহমান সিরাজী নাসিম পরিবারের বিশ্বস্ত হাতিয়ার হিসেবে পরিচিত। মোহাম্মদ নাসিম সাহেবের মৃত্যুর পরে তিনি প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নেতৃত্বে কাজিপুরে আওয়ামী রাজনীতিকে সুসংগঠিত ও গতিশীল রেখেছে।

খলিলুর রহমান সিরাজী ১৯৬৮সালের ১৫ই সেপ্টেম্বর কাজিপুর উপজেলার তেকানি ইউনিয়নের বুরুঙ্গি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৃত বন্দে আলী মিয়া ছিলেন একজন ব্যবসায়ী ও গেরস্ত কৃষক। খলিলুর রহমান সিরাজী প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিম সাহেবের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন।

তিনি মনসুর আলী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে খলিল-লাল পরিষদে ভিপি প্রার্থী ছিলেন,তৎকালীন সময়ে জাতীয় পার্টির সরকার ভোট চলাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে নির্বাচন বন্ধ করে দেয়। খলিলুর রহমান সিরাজী ১৯৮৬ সালে মনসুর আলী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৯১ সালে তিনি কাজিপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ১৯৯৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। নানা চরাই উৎরাই পাড়ি দিয়ে,বিরোধী দলের হামলা, মামলার শিকার হয়েও কখনও রাজপথের রাজনীতি থেকে পিছপা হননি খলিলুর রহমান সিরাজী। দুঃসময়ে সফল নেতৃত্বের পুরষ্কার স্বরুপ কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এক যুগেরও বেশী সময় দায়িত্ব পালন করেছেন।

২০১৩ সালের ১৭ই জুন অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি প্রথম বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন,দলের দায়িত্ব পাবার পর থেকেই তাঁর সাংগঠনিক গতিশীলতা আরও বহুগুণে বেড়ে যায়। কাজিপুরের রাজনৈতিক অভিভাবক প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নেতৃত্বে তিনি কাজিপুরের ১২টি ইউনিয়ন, ১টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করে তোলেন। দলীয় নেতাকর্মীদের কাছে সাংগঠনিক ম্যাজিকম্যান হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি।২০১৯ সালে তিনি ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকেই স্হানীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এবং উপজেলা পরিষদের বরাদ্দে শত শত কাঁচা রাস্তা,ব্রীজ,কালভার্ট নির্মাণ করেন। এছাড়াও মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়সহ, ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে পরিষদ এবং ব্যক্তিগত উদ্যোগে বহু উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসায় তিনি দ্বিতীয়বারের মতো ২০২২ সালে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

একজন দক্ষ জনপ্রতিনিধির স্বীকৃতি স্বরুপ ২০২৩ সালে তিনি প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

ব্যক্তি জীবনে খলিলুর রহমান সিরাজী আফিয়া আফরোজা মিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।

আসন্ন ৮ই মে  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমান সিরাজীকে চায় উপজেলাবাসী ও তৃণমূল নেতাকর্মীরা।ইতোমধ্যেই খলিলুর রহমান সিরাজীর পক্ষে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন দলীয় নেতাকর্মীরা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews