1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়ার শিল্পপতি আলাউদ্দিন আহমেদ প্রায় পাঁচ হাজার রোজাদারকে ইফতার করালেন

  • প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
পবিত্র মাহে রমজানে প্রতি বছরের ন্যায় এবারো আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে শিল্পপতি ও দানবীর আলাউদ্দিন আহমেদের অর্থায়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মার্চ শুক্রবার কুষ্টিয়া কুমারখালীর আলাউদ্দিন নগরের আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক অডিটোরিয়ামে তিনি প্রায় পাঁচ হাজার রোজাদারকে উন্নতমানের ইফতার করান সেই সাথে ও দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।
প্রতি বছর দানবীর আলাউদ্দিন আহমেদ আলাউদ্দিন নগরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে আলাউদ্দিন আহমেদ রোজাদারদের সাথে বসে ইফতার করেন। তারই অংশ হিসেবে এ বছর রমজানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন। বেশ কিছুদিন ধরে আলাউদ্দিন আহমেদের মাথার সমস্যা দেখা দিয়েছিল। সম্প্রতি সিঙ্গাপুর থেকে অপারেশন করে সুস্থ হয়েই গ্রামে ফিরেই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। তবে তিনি ১৯৯৫ সাল থেকে প্রতি রমজানে ইফতার করানোর ধারাবহিকতা রক্ষা করে চলেছেন। গত শুক্রবারের ইফতারীর আয়োজনটা ছিল অনেকটাই ভিন্ন, কারন এতবড় ইফতারের আয়োজন করায় গ্রামবাসী থেকে শুরু করে আশ-পাশের জেলা উপজেলা থেকে রোজাদাররা এসেছিলেন ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিতে এবং তাকে এক নজর দেখতে। রোজাদার ব্যক্তিরা বলেন, শুধু অর্থ থাকলেই হয় না। বড় মন থাকতে হবে। আলাউদ্দিন আহমেদ বড় মনের মানুষ। তাইতো তিনি প্রতি বছরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন তার নিজ খরচে। এই রমজান মাসে প্রায় পাঁচ হাজার রোজাদারকে ইফতার করালেন। বৃহৎ-বৃহৎ দুইটা অডিটেরিয়াম কানায়-কানায় পূর্ণ হয়ে যাওয়ার পরও খোলা আকাশের নিচেও ইফতার করান আয়োজক কমিটি, তবে ইফতারের কোন কমতি ছিলনা। তিনি দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল লি: ও একাধিক শিল্প প্রতিষ্ঠানের মালিক।
তারা এটাও বলেন, আলাউদ্দিন আহমেদ এখন একটি নাম নয়, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। আলাউদ্দিন আহমেদ এখন আলাউদ্দিন নগরের সন্তান নয়, তিনি সমগ্র বাংলাদেশের এক গৌরবান্বিত সন্তান। এক সময়ের অন্ধকারাচ্ছন্ন গ্রামটিতে সাধারন মানের শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ও প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে যে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছেন তা তারই নিঃস্বার্থ অবদান। তাঁর এ যুগান্তকারী সংস্কারমুলক কর্মকান্ডেই আজ তিনি এই গ্রামের রূপকার। তিনি একজন অতি ভদ্র, নম্র, মার্জিত, বিনয়ী ও সফলতায় মোড়ানো জনপ্রিয় একজন সমাজসেবক। মহাসাগরের মত বিশাল হৃদয়ের অধিকারী, যাঁর কোন তুলনা হয়না। ধর্মীয় শাস্ত্র মতে, এক দানা বিলাইলে হাজার দানা মেলে। কথাটা যতার্থই প্রমানীত, আলাউদ্দিন আহমেদ তাঁর একক উপার্জিত অর্থ দু’হাতে বিলিয়ে দিচ্ছে, কই তাঁরতো কোন অর্থের কমতি হয়নি, বরং বেড়েই চলেছে।
তার এই কর্মকান্ড দেখে অন্য একজন বলেন, আমি হাজী মুহম্মদ মহসীনকে দেখি নাই, দেখেছি বর্তমান সময়ের হাজী মুহম্মদ মহসিনকে, তিনি হল আজকের বর্তমান সময়ের সমাজসেবক দানবীর আলাউদ্দিন আহমেদ। তার জীবনদর্শনই হচ্ছে মানবপ্রীতি, মানুষের কল্যানে নিবেদিত এক প্রাণ। এক কথায় বলা যায়, তিনি একজন অসাম্প্রদায়িক দার্শনীক সমাজসেবক ও আলোকিত মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews