1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত

  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, মানবিক দানশীলতা ও সমাজ গঠনে আজীবন অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সমাজসেবক শিল্পোদ্যোক্তা ও আলাউদ্দিন আহমেদ-কে “শতাব্দী পুরুষ” সম্মাননায় ভূষিত করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরে অবস্থিত আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক লিমিটেড অডিটিরিয়ামে আয়োজিত ইফতার পার্টির অনুষ্ঠানে কুমারখালী ও খোকসার সর্বস্তরের বাসিন্দাদের পক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল লতিফ তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীসমাজ, তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক অনাড়ম্বর হলেও গৌরবময় পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সম্মাননা পর্বের সূচনা করা হয়। পরে আলাউদ্দিন আহমেদ এর জীবন, কর্ম ও সমাজকল্যাণমূলক অবদান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর সম্মাননাপত্র পাঠ করা হয় এবং অতিথিবৃন্দ সম্মানিত ব্যক্তির হাতে সম্মাননাপত্র, উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সে সময় স্বাগত বক্তব্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল লতিফ বলেছেন, শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবায় মানবিক উদ্যোগ, শিক্ষা বিস্তারে স্কুল-কলেজ-মাদ্রাসা প্রতিষ্ঠা, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, অবকাঠামো উন্নয়ন এবং দরিদ্র মানুষের কল্যাণে অসংখ্য মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আলাউদ্দিন আহমেদ একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন সমাজকল্যাণমূলক কার্যক্রমকে একটি টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি আরও বলেছেন, তাঁর উদ্যোগে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উন্নয়ন, আবাসন ব্যবস্থা ও অবকাঠামোগত অগ্রগতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে চকরঘুয়া এলাকাকে উন্নয়ন ও আধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে “আলাউদ্দিন নগর” এ রূপান্তর করার উদ্যোগ স্থানীয় উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সম্মাননা গ্রহণ করে আলাউদ্দিন আহমেদ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, যেখানে এলাকার শান্তি, সমৃদ্ধি এবং দেশ জাতির কল্যাণ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews