
শাহারুল হক (গাইবান্ধা জেলা প্রতিনিধি) গাইবান্ধা জেলার অর্ন্তগত গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি ব্রীজের দক্ষিণ পাশ্বে ঢাকা- রংপুর মহাসড়কের পাশে হাওয়াখানা নামক জায়গায় ৪মে (রবিবার) দুপুরে এক মর্মান্তিক সড়ক দুঘর্টনায় মমোরশেদা বেগম নামে (৪০) এক নারী নিহত হয়েছেন।
নিহত মোরশেদা বেগম গোবিন্দগন্জ উপজেলার তালুককানুপর ইউনিয়ন এর সুন্দইল গ্রামের মোঃ রফিকুল ইসলামের স্ত্রী।
স্হানীয় সূত্রে জানা যায়, নিহত মোরশেদা বেগম অটোভ্যান যোগে তার স্বামীর সাথে বাড়ী থেকে গোবিন্দগঞ্জ আসার পথে গোবিন্দগঞ্জ উপজেলাধীন কাটাখালি ব্রীজের দক্ষিণ সাইডে ঢাকা- রংপুর মহাসড়কের পাশে হাওয়াখানা নামক জায়গায় পৌঁছাতে বিপরীত দিক থেকে আসা এক ট্রাক্টরের সাথে স্বজরে ধাক্কা লেগে অটো ভ্যান থেকে পড়ে গিয়ে ট্রাক্টরের চাকার তলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাফফর হোসেন এই মর্মান্তিক দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply