
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছায় গঙ্গানন্দপুর ইউনিয়নে জামায়াতের যুব বিভাগের আয়োজনে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর (সোমবার) বিকাল সাড়ে তিনটায় গঙ্গানন্দপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী এর কার্যালয়ে এই যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।
গঙ্গানন্দপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো: বেলায়েত হোসেন এর সভাপতিত্বে যুব সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি হাফেজ রেজাউল ইসলাম । প্রধান অতিথি তার বক্তব্য বলেন, যুবকরা হলো দেশ গঠনের কারিগর। যুবকদের মাধ্যমে আগামী ইসলামী রাষ্ট্র ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা সম্ভব হবে এ জন্য সকল যুবকদের দ্বীন প্রতিষ্ঠার জন্য নিরলস ভাবে পরিশ্রম করতে হবে।
গঙ্গানন্দপুর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো : শাহানুর রহমান এর সঞ্চালনায় যুব সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন গঙ্গানন্দপুর ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মাহবুর রহমান,উপজেলা জামায়াতের যুব বিভাগের টিম সদস্য ফিরোজ শাহ । এ সময় যু্ব সম্মেলন ইউনিয়ন যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply