1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝিকরগাছায় ছাত্রশিবির সভাপতির ওপর হামলা ঘটনাস্থল পরিদর্শনে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

  • প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দোসতিনা গ্রামে ইসলামী ছাত্রশিবিরের ঝিকরগাছা উপজেলা সভাপতি ইসা মাহমুদের ওপর নিজ গ্রামে যুবদল কর্মীরা হামলা করেন । শনিবার (২৮ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হওয়ার পর একদল যুবদল কর্মী অতর্কিত হামলা চালায় শিবির সভাপতি ইসা মাহমুদের ওপর । পরে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

ইসা মাহমুদ অভিযোগ করে বলেন, “জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় যুবদলের কামাল, আশানুর ও হারুন আমার গলা চেপে ধরে এলোপাতাড়ি মারধর করে। পরে এলাকাবাসী ও মুসল্লিরা আমাকে উদ্ধার করেন। নির্বাচনের আগের দিনও তারা আমাকে নির্বাচনী মাঠে না যাওয়ার জন্য হুমকি দেয়। নির্বাচনের পর কোনো ধরনের ঝামেলা হলে তারা দায় নেবে না বলেও সতর্ক করে।”
তিনি আরও বলেন, “আমরা হামলা-মামলার পথে যেতে চাই না। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জামায়াতেরা আলোচনা করেন।

এ বিষয়ে স্থানীয় যুবদলের পক্ষ থেকে জানানো হয়, বিরোধ মেটাতে বসে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা উপজেলা নেতাদের কথা মানছেন না।

ঘটনাস্থল পরিদর্শন শেষে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “আমরা শান্তি চাই। নির্বাচনে একদল দায়িত্ব পায়, আরেকদল পায় না তবে সবারই ভোটার রয়েছে। সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। বিএনপির উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে আগেও একাধিকবার আলোচনা হয়েছে। তারা আশ্বস্ত করেছিলেন যে আর সমস্যা হবে না। তবুও কেন এমন ঘটনা ঘটছে, তা তাদেরই খতিয়ে দেখা উচিত।”

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, “ঘটনার খবর পেয়েছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুজ্জামান, সেক্রেটারি আইয়ুব হোসেনসহ স্থানীয় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews