
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় টাওরা আজিজুর রহমান মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্য শামসুল আরেফিন। এ সময় অনুষ্ঠানে স্থানীয় গণমান্যব্যক্তিবর্গ শিক্ষক -শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply