1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি বিয়ের মাস না পেরুতেই ড্রাইভারের সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী সেন্টমার্টিনে শিক্ষায় ধস,স্বাস্থ্যসেবায় হাহাকার আজ শামসুর রহমানের ৯৮তম জন্মদিন
শিরোনাম:
আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার

ঝিকরগাছায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

মহান আন্তর্জাতিক শ্রমিক ও মে দিবস উপলক্ষে ঝিকরগাছায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ১লা মে (শুক্রবার) সকাল ১০ টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে র‍্যালি পূর্ববর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি ঝিকরগাছা উপজেলা মোড় থেকে শুরু হয়ে থানার মোড় প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

ঝিকরগাছা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মো: আলমগীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর – ২ ( চৌগাছা – ঝিকরগাছা)আসনের সংসদ সদস্য ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সকল শ্রমিক ভাইদের সোচ্চার থাকতে হবে তাহলে শ্রমিকদের অধিকার আদায় করা সম্ভব হবে। আরো বলেন, বর্তমানে শ্রমিকরা ন্যায্য মূল্য পায় না এ জন্য ইউনিটি সংগঠন গুলোকে একত্রে কাজ করতে হবে যাতে শ্রমিকরা ন্যায্য মূল্য পায় । কৃষকের ঘামের বিনিময়ে আমরা ফলন পাচ্ছি। এ জন্য আজকের মে দিবস থেকে শ্রমিকদের বৈষম্য দূরীকরণ করা সম্ভব হবে।

ঝিকরগাছা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো : সবুজ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল আলিম এবং অধ্যাপক হারুন অর রশিদ ও সাবেক সেক্রেটারি মো : আবিদুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা পৌর শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি আসাদুজ্জামান, ভ্যান ও রিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উপজেলা সভাপতি মো : আমিনুল রহমান, নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হুসাইন, গদখালী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি হাফেজ আনোয়ার ইসলাম, ঝিকরগাছা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান, শিমুলিয়া ইউনিয়নের সভাপতি এনামুল কবির প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ও সেক্রেটারি সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের আলোচনায় মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন ৷ তারা মে দিবসে ইতিহাস সম্পর্কে বিভিন্ন বিষয়ের ব্যাপক ব্যাখা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews