1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত কাজিপুরে ২৩ পূজামন্ডপে ১৪০ জন আনসার – ভিডিপি সদস্য মোতায়েন রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের ডাটা কালেকশন শুরু দেড় যুগ ধরে কচুরিপানার দখলে বেলকুচির জলপথ-নদীর পাড়ে বসতি, অথচ নদীর সুবিধা নেই—কচুরিপানার নিচে হারিয়ে যাচ্ছে নৌপথ, মাছ ও কৃষিজীবন হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার

ঝিকরগাছায় সম্মিলনী মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে পালিত হল বিশ্ব শিক্ষক দিবস-২০২৬

  • প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
“শিক্ষার রূপান্তর শুরু হয় শিক্ষকদের নিয়ে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় নারী শিক্ষা বিস্তার ও প্রসারের এক অনন্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল বিশ্ব শিক্ষক দিবস-২০২৬। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি ও উদ্দীপনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

১৯৬৬ সালে শিক্ষকদের অধিকার, দায়িত্ব এবং পেশাগত মানোন্নয়নের বিষয়ে ইউনেসকো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র বিশেষ সুপারিশমালার আলোকে ১৯৯৪ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী এ দিনটি বিশ্ব শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয়ে আসছে।

১৯৬৬ সালের আইএলও/ইউনেসকো’র সুপারিশের ৬০ বছর পূর্তি উপলক্ষে এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।এবারের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য হল “Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures” শিক্ষকদের পাশে দাঁড়াই,পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গড়া।

এরই ধারাবাহিকতায় ৫ অক্টোবর সোমবার সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির স্বাগত বক্তব্যে অধ্যক্ষ আহসানুর রহমান বলেন বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকদের জাতীয় জীবনে একটি মাইল ফলক। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন অবহেলিত নির্যাতিত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবি জাতীয়করণ । তিনি অনতীবিলম্বে নারী শিক্ষার বিস্তার এবং প্রসারের লক্ষ্যে প্রতিটি উপজেলায় একটি মহিলা কলেজ সরকারি করনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করনে দাবি করেন।

আইসিটি বিভাগের প্রভাষক অনুপ কুমার মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক (অব:) ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কে এম ইদ্রিস আলী, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোর্তজা ইসলাম বাবু।

​আলোচনা সভায় শিক্ষকদের সামাজিক মর্যাদা ও গুরুত্ব উল্লেখ করে বক্তারা বলেন শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, বহু কবি সাহিত্যিকদের কবিতায় শিক্ষকদের সেই সম্মান মর্যাদা ও গুরুত্বের কথা বার বার উচ্চারিত হয়েছে। কবি কাদের নেওয়াজের কবিতায় সেই সুরই বারবার প্রতিধ্বনিত হয়েছে – “আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির,সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলমগীর”। বিশ্ব বিজেতা আলেকজান্ডার বলেছিল – “জন্মের জন্য আমি আমার বাবার কাছে ঋণী, আর আমার শিক্ষা দীক্ষার জন্য আমার ওস্তাদ আমার শিক্ষক অ্যারিস্টটলের কাছে ঋণী”।একটি সুশিক্ষিত ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও গুণগত মান উন্নয়নে শিক্ষকদের অবদান ও সম্মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সে ক্ষেত্রে অযথা শিক্ষক হয়রানি বন্ধ, শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে যে কোন ধরনের প্রতিবন্ধকতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরী।“শিক্ষার রূপান্তর শুরু হয় শিক্ষকদের নিয়ে” — প্রতিপাদ্যটির মূল ভাব ব্যক্ত করে বক্তারা আরও বলেন, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিকল্প নাই। সভায় বক্তারা বিশেষ করে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজকে জাতীয়করণের জোর দাবি তোলেন।

এ সময় উপস্থিত ছিলেন সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের ইংলিশ বিভাগের সহকারী অধ্যাপক মোল্লা সাহিদুর রহমান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক আলহাজ্ব শওকত হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক দীপঙ্কর কুমার দাস, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ্বাস সহ সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

এ বছর রাষ্ট্রীয় ও বেসরকারিভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।এ দিবসে ১০০ জন গুণী শিক্ষক ও শিক্ষাবিদকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews