1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝিকরগাছায় হাঁসের খামারে গোপন আস্তানা বিভিন্ন সরঞ্জামসহ তিনজন আটক

  • প্রকাশিত : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া আউলিয়াপাড়ায় একটি হাঁসের খামারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে জেলা পুলিশ। একই সঙ্গে অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার। অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ঝিকরগাছা থানা পুলিশের বিশেষ টিম অংশ নেয়।

অভিযান শেষে পুলিশ জানায়, খামারটিতে অভিযান চালিয়ে হাসুয়া, রামদা, দা, কুড়াল, চাইনিজ কুড়াল, ওয়াকিটকি, খেলনা পিস্তল, রেঞ্চ, করাত, যৌনতা-সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম, মদের বোতল, ওজন মাপার স্কেল, সিসি ক্যামেরা ও পুলিশের ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারণা, হাঁসের খামার ও মাছের ঘেরের আড়ালে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল একটি অপরাধী সিন্ডিকেট। এই চক্রটি দেহব্যবসা, পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ডাকাতি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্মে জড়িত ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা ও খামার মালিক সোহাগ পালিয়ে যান।

আটক তিনজন হলেন—কাউরিয়া মুন্সিপাড়ার মৃত হাবিবুল্লাহ দেওয়ানের ছেলে মাহবুবুর রহমান, পারবাজার গ্রামের মৃত আশিকুল ইসলাম বাবুর ছেলে জাসিবুল ইসলাম হাসিব এবং মণিরামপুর উপজেলার ঝাপা পশ্চিমপাড়ার মমিনুর রহমানের ছেলে ইউনুস আলী।

স্থানীয়রা জানান, ওই হাঁসের ফার্ম ও মাছের ঘেরটি অনেকদিন ধরেই সন্দেহজনক কার্যক্রমের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। রাত হলেই সেখানে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যেত। বাঁশঝাড়ের আড়ালে তৈরি টংঘরগুলো ছিল অপরাধীদের নিয়মিত আড্ডাখানা। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় চক্রটি এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত থাকতে পারে।”

তিনি আরও জানান, অভিযুক্ত ফার্ম মালিক সোহাগের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে। ঘটনায় ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযানে অংশ নেন ডিবির এসআই আবু হাসান, এসআই অলোক কুমার দে এবং ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবির বিশেষ টিমের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews