
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর ব্যক্তিগত আয়োজনে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ ( মঙ্গলবার) সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে লাউজানী পশ্চিম জামে মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মনিরুল ইসলাম, ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন, জামায়াতের সেক্রেটারি গাজী ফয়েজ সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তরা তাদের বক্তব্য, রোজার ফজিলত, তাকওয়া বিনয়ী, সংযম বিষয়ে গুরুত্বারোপ করে আলোচনা করেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে মুসলিম উম্মাহ জন্য এবং এলাকার মৃত ব্যক্তিদের আত্নার রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন লাউজানী নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম।
ইফতার মাহফিল অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম জানান, প্রত্যক বছর মাহে রমজানে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। আল্লাহর অশেষ রহমতে তার সন্তুষ্টির উদ্দেশ্যে এই বছর ও ইফতার মাহফিলের আয়োজন করেছি। ইফতার মাহফিল অনুষ্ঠানে আগত সকল মুসল্লিদের কাছে দোয়া চাই।
Leave a Reply