
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৫ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধিকরণ উপলক্ষে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসায় বুধবার (২৪ ডিসেম্বর) অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদ। অভিভাবক সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন । বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান মো: জিয়াউল হক। এ সময় অভিভাবক সমাবেশে মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply