1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝিনাইগাতীতে ইউএনও’র উদ্যোগে মুরগির দোকান স্থানান্তর, অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

 

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে ব্রয়লার মুরগি দোকান এবং বিভিন্ন খাদ্যপণ্যের দোকান পাশাপাশি থাকায় দুর্গন্ধ ও ছিটকে পড়া বর্জ্যের কারণে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছিল। এতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিক্রেতা ও ক্রেতারা দুর্গন্ধে ভোগান্তি পোহাতেন।

বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের দীর্ঘদিনের এই দাবি ও অভিযোগের প্রেক্ষিতে ব্রয়লার মুরগি দোকান স্থানান্তর করার উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। পরে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ব্রয়লার মুরগী বিক্রেতাদের দোকানগুলো বাজারের একটি শেড ঘরে স্থানান্তর করেন। এতে করে বাজারের মূল অংশে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফিরে আসে। এই উদ্যোগ গ্রহণ করায় প্রশংসায় ভাসছেন ইউএনও।
বাজারের খাদ্যপণ্যের ব্যবসায়ী সোলাইমান বলেন, একই জায়গায় খাদ্যপণ্যের ও ব্রয়লার মুরগীর দোকান থাকায় দুর্গন্ধে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছিল। ইউএনও মহোদয়ের উদ্যোগের জন্যে অনেক স্বস্তি পাচ্ছি আমরা।

রামেরকুড়া এলাকার বাসিন্দা মো. মোশারফ হোসেন বলেন, বাজার ব্যবস্থাপনায় এই ধরনের উদ্যোগ গ্রহণ করায় ইউএনও মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মুরগীর বাজার স্থানান্তর করার উদ্যোগকে সময়োপযোগী এবং সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন সচেতন নাগরিকরা।

বণিক সমিতির সভাপতি মো. মোখলেছুর রহমান খান বলেন, ব্রয়লার মুরগি দোকান এবং বিভিন্ন খাদ্যপণ্যের দোকান পাশাপাশি থাকায় দুর্গন্ধ ও ছিটকে পড়া বর্জ্যের কারণে একটি অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হতো। এই ব্যবসাপ্রতিষ্ঠানগুলো স্থানান্তরের জন্য দীর্ঘদিনের দাবি ছিল ব্যবসায়ীসহ সাধারণ মানুষের। মুরগীর দোকান স্থানান্তর করায় এখন সবার মাছে স্বস্তি ফিরেছে। এখন বাজারের মূল অংশে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফিরে এসেছে।

এ বিষয়ে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, বাজারের পরিবেশ রক্ষা করা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। জনগণের স্বার্থে আমরা সবসময় কাজ করে যাবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews