
শফিকুল ইসলাম সোহেল, ঢাকা জেলা (উত্তর) প্রতিনিধি :
ঢাকা জেলার ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৪ অক্টোবর সকাল 0৭টা ২০ মিনিটের সময় সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের পশ্চিম পার্শ্বে সাভার মুনসুর মার্কেটের সামনে থেকে মোঃ আরিফ খাঁ (৪০), পিতা-মৃত খালেক খাঁ, মাতা-জবেদা বেগম, সাং-মৃদুলিয়া, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জকে ০১ (এক) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং-১৩, ধারা-৩৬(১) সারণীর ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮; রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply