1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে একদিনে দুই দুর্ঘটনা: ত্রিশালে চালক-সহকারী ও ভালুকায় পথচারীর সহ তিনজনের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

সোমবার ভোরে ত্রিশালের বড় পুকুরপাড় এলাকায় দুই পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হন; একই দিনে ভালুকার মাস্টারবাড়িতে কাভার ভ্যানের চাপায় প্রাণ হারালেন আরও এক বৃদ্ধ।

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে সোমবার একুশে অক্টোবর পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ভোরে ত্রিশালে দুটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারীসহ দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে ত্রিশাল উপজেলার ২নং বৈলর ইউনিয়নের বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত চালক আল আমিন (৪০) নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বাসিন্দা জয়নাল মিয়ার ছেলে এবং তার সহকারী রাশেদুল (২৮) ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি থানার কালিবাড়ি গোদারা ঘাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি ট্রাকের আকস্মিক টায়ার ব্লাস্ট হলে সেটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়। এমন সময় পেছন দিক থেকে আসা আরেকটি দ্রুতগামী ট্রাক সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং চালক ও সহকারী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস ও ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এদিকে, একই দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভালুকা উপজেলায় আরও একটি প্রাণহানি ঘটেছে। এদিন সকাল সাড়ে এগারোটা (১১:৩০ ঘটিকা) নাগাদ ভালুকা স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় রাস্তা পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় মফিজ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হন। তিনি কাশর রোড মাস্টারবাড়ী রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানটি স্থানীয় জনতা আটক করেছে।

একই দিনে মহাসড়কে তিনটি মূল্যবান জীবনহানির ঘটনায় সড়কের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। ঘন ঘন দুর্ঘটনা রোধে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানবাহনের গতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews