1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তরুণদের প্রত্যাশা পুরনে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছি – সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

  • প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

নুরুজ্জামান ফারুকী (হবিগঞ্জ) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামীলীগের ইতিহাস হচ্ছে পালানোর ইতিহাস। আওয়ামীলীগ ৭১ সালে পালিয়েছে, ৭৫ এ পালিয়েছে এবং সর্বশেষ ২০২৪ সালে পালিয়েছে। আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনা বার বার বলতেন শেখ হাসিনা পালায় না। কিন্তু দুপুরের খাবার না খেয়েই হাসিনা পালিয়েছেন। সুতরাং আওয়ামীলীগের ইতিহাস একটা কুখ্যাত ইতিহাস। আওয়ামীলীগের কোনো ভালো ইতিহাস নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা ৫ মিনিটের জন্য আওয়ামীলীগ করেছে তাদের জায়গা আমাদের দলে হবে না। আওয়ামীলীগ মানে কুকুরের লেজ।

তিনি বৃহস্পতিবার (৮ মে) বিকালে হবিগঞ্জ এর শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং মাঠে শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিশাল জনসভায় এসব কথা বলেন।
বাংলাদেশের বর্তমান অবস্থাকে আওয়ামীল আবারো অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে এই জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, আওয়ামীলীগের পতন হয়েছে কিন্তু আমরা ক্ষমতায় আসি নাই। আমাদেরকে ক্ষমতায় আসতে হলে জনগণের কাছে যেতে হবে, জনগণের আস্তা অর্জন করতে হবে, জনগণের সমর্থন নিয়ে জনগণের ভোটে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে। তিনি বলেন, ৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আওয়ামীলীগ করে নাই। মুক্তিযুদ্ধ আওয়ামীলীগের ঘোষণায় হয় নাই। যুদ্ধ করেছে এদেশের জনগন। আমাদের মত ভদ্র ঘরের ছেলেরা যুদ্ধে অংশ গ্রহণ করেনি। যুদ্ধ করেছে কৃষক শ্রমিক মেহনতি মানুষ।
সাবেক মন্ত্রী টুকু বলেন, ইলিয়াছ আলীর কথা স্মরণ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, আমার চোখের সামনে বার বার ভেসে উঠছিল আমার ভাই ইলিয়াছের চেহারা। ইলিয়াছের স্ত্রী-সন্তানদের কথা। ইলিয়াছ আলীর মত হাজারো মানুষকে ঘুম করেছে, খুন করেছে শেখ হাসিনার আওয়ামীলীগ। বিগত ১৬ বছর আমরা এই শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। তরুণদের প্রত্যাশা পুরনে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে কাজ করছি।
জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার।
শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডঃ হাজী নুরুল ইসলাম, এম ইসলাম তরফতার তনু ও হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলু, জেলা কৃষকদলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন খান, জালাল আহমেদ, সফিকুর রহমান সিতু, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইকরান, জেলা মহিলাদলের সভাপাতি এডঃ ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, সিনিয়র সহ সভাপতি নরজাহান বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিমু আক্তার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া খান রাখি, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সভাপতি মোঃ ফজলুল করীম, সহ-সভাপতি মোঃ নিজামুল ইসলাম বেলাল, আব্দুল আজিজ ফরহাদ, আব্দুল হাই, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার, মোঃ আব্দুল শহিদ, পৌর বিএনপি যুগ্ম-সম্পাদক মোঃ ছমির আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সাকিম, বিএনপি নেতা মোঃ নুরুল হোসেন বাচ্চু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews