1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা” দুর্গাপুরে বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক

  • প্রকাশিত : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

দূর্গাপুর থানা প্রতিনিধি,মমিন জাদরানঃ তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন সম্ভব হবে।

তিনি বলেন, “এই কর্মপরিকল্পনাই গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি সত্যিকার জনবান্ধব রাষ্ট্র গঠনের দিশা দেখাবে। জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি আগামীতে সরকার গঠন করলে এই ৩১ দফা বাস্তবায়ন করা হবে।”

শনিবার (৪ অক্টোবর) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে দেশ ও দেশের বাহিরের সকল ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখে দিতে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই।”

নির্বাচন নিয়ে চলমান পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, “দেশে নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার জন্য একটি কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তথাকথিত পিআর পদ্ধতির অজুহাতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের চেষ্টা চলছে। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটাই আলোচনা ফেব্রুয়ারিতেই নির্বাচন সুনিশ্চিত করা। নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গনতন্ত্রের মারাত্মক সংকট কাটিয়ে ওঠার এটাই একমাত্র পাথেয়।

তিনি আরও বলেন, “যারা নির্বাচন বিলম্বিত করার নীলনকশা আঁকছেন, জনগণ তাঁদের প্রতিহত করবে। এ নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়া নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ। তাই যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে ফেব্রুয়ারির নির্বাচন নিশ্চিত করতে হবে।”

পরিশেষে বিএনপির কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিক, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মনোনয়ন প্রাপ্ত ধানের শীষের কান্ডারীর কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ঝালুকা ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফয়জুল ইসলাম। সঞ্চালনা করেন বিএনপি নেতা সারোয়ার হোসেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, জেলা যুবদলের সদস্য খোদাবক্স, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য নাজমুল গনি পিন্টু, মিজানুর রহমান মিজান, আব্দুল কাদের, দুর্গাপুর পৌর যুবদলের সাবেক সভাপতি আরমান আলী, বিএনপি নেতা শামসুল ইসলাম, যুবদলনেতা মোজ্জাফর, সিহাব আলী, এন্তাজ, সালাউদ্দিন, ঝালুকাইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম, পুঠিয়া পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী এবং সাধারন নারী অংশগ্রহণকারীর উপস্থিতি সভায় সকলের নজর কারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews