1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

দেবিদ্বারে গৃহবধূর কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা

  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন(কুমিল্লা উত্তর জেলা)প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জান্নাত আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৯ মে) সকালে উপজেলার রাজামেহার ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

নিহত জান্নাত আক্তার রাজামেহার গ্রামের নবীন নেওয়াজের তৃতীয় মেয়ে এবং গোবিন্দপুর গ্রামের দুবাই প্রবাসী আবুল খায়েরের স্ত্রী। তাদের আবরাহাম নামে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে জান্নাত আক্তারের সঙ্গে প্রবাসী আবুল খায়েরের বিয়ে হয়। বিয়ের পর কয়েক বছর সংসার ভালো চললেও পরবর্তীতে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

শুক্রবার রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটির একপর্যায়ে জান্নাত নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন। সকালে পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের সিলিংয়ের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশের এসআই ভবতোষ কান্তি দে-এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের পিতা অভিযোগ করে বলেন, “আমার মেয়ের সংসার ভালো চলছিল। কিন্তু তার শাশুড়ি, ননদ ও ননদের জামাই দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করছিল। এসব নির্যাতন সহ্য করতে না পেরে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।”

এ বিষয়ে দেবিদ্বার থানা-র তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ ঈমান হাসান জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে এবং অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews